Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সহকারী রেজিস্টার হতে চান চবির সেই ‘জমিদার’

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩: ২৫
সহকারী রেজিস্টার হতে চান চবির সেই ‘জমিদার’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাকরিতে যোগ দিয়েছিলেন ২০০৬ সালের জুলাইয়ে। তখন পদ ছিল নিম্নমান সহকারী, অর্থাৎ তৃতীয় শ্রেণির কর্মচারী। এরপর পদোন্নতি পেয়ে ২০২২ সালে হন প্রথম শ্রেণির কর্মকর্তা। এখন সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি পেতে আবেদন করেছেন নিজেকে ‘জমিদার’দাবি করা কর্মকর্তা সিরাজুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের পর এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা জমিদার।”

এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভও হয়।

সিরাজুল ইসলাম চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তার মনোনয়ন বাতিল করে জামায়াত।

Advertisement
Advertisement
Advertisement

উপজেলা আমিরের পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার বিরুদ্ধে শোকজ নোটিশ দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিরাজুল ইসলাম ২০০৬ সালের জুলাইয়ে চবিতে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর থেকে ২০১০, ২০১৩ ও ২০২২ সালে মোট তিনবার পদোন্নতি পেয়েছেন। সবশেষ তিনি ২০২২ সালে সেকশন অফিসার পদে পদোন্নতি পান। এবার তিনি ষষ্ঠ গ্রেডের সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতির আবেদন করেছেন।

চবির শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুdeadbody

চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ যাচাইয়ে একটি কমিটি করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মকর্তাদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে। এর মধ্যে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতির জন্য চারজনের নাম রয়েছে, যার একজন সিরাজুল ইসলাম। আগামী বৃহস্পতিবার তার সাক্ষাৎকার নেওয়া হবে।

আওয়ামী লীগ সরকারের সময়ে বৈষম্যের স্বীকার হওয়ার কথা বললেও, সেই সময়েই সিরাজুল তিনবার পদোন্নতি পেয়েছেন। এ বিষয়ে সিরাজুল ইসলাম চরচাকে বলেন, “দলীয় কারণে আমি বৈষম্য স্বীকার হয়েছিলাম। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত আমার কোনো পদোন্নতি হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবেদন করেছি আমি এবং সংঘর্ষের ঘটনায় আমি শোকজের ও জবাবও দিয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সাক্ষাৎকারে ডাকা মানেই পদোন্নতি নিশ্চিত নয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সংঘর্ষের ঘটনায় সিরাজুল ইসলাম ব্যাখ্যা দিয়েছেন। কোনো ধরনের তদবির বিবেচনায় করা হয় না।”

বিষয়: জামায়াতচবিপদোন্নতিবিশ্ববিদ্যালয়চট্টগ্রামআবেদন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক