Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের আরেকটি এলাকা নিজেদের দাবি করল চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮: ৫০
ভারতের আরেকটি এলাকা নিজেদের দাবি করল চীন

ভারতের জম্মু ও কাশ্মীরের শাকসগাম উপত্যকা ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেখানে অবকাঠামো নির্মাণকে বৈধ বলে উল্লেখ করেছে বেইজিং। ভারতের পক্ষ থেকে সমালোচনার কয়েক দিনের মধ্যেই এই জবাব জানানোয় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘’শাকসগাম উপত্যকা চীনের ভূখণ্ড এবং সেখানে চীনের অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ বৈধ।‘’

তিনি আরও দাবি করেন, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তানের মধ্যে সীমান্ত চুক্তির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়েছে।

শাকসগাম একটি উচ্চভূমি এলাকা, যা কারাকোরাম পর্বতমালার উত্তরে অবস্থিত এবং চীনের শিনজিয়াং অঞ্চলের সঙ্গে সংযুক্ত। অঞ্চলটি বর্তমানে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশ হিসেবে রয়েছে। ১৯৬৩ সালে পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তির মাধ্যমে পাকিস্তান প্রায় ৫ হাজার ১৮০ বর্গকিলোমিটার এলাকা চীনের কাছে হস্তান্তর করে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শাকসগাম ভারতের অংশ। ১৯৬৩ সালের তথাকথিত চীন–পাকিস্তান সীমান্ত চুক্তি অবৈধ এবং ভারত তা মানে না। একইসঙ্গে তিনি চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পও প্রত্যাখ্যান করেন, কারণ এটি ভারতের ভূখণ্ড দিয়ে পরিচালিত হচ্ছে বলে ভারতের দাবি।

প্রতিবেদন অনুযায়ী, চীন ইতোমধ্যে শাকসগাম এলাকায় একটি অল-ওয়েদার সড়ক নির্মাণ শুরু করেছে, যা সিয়াচেন হিমবাহ থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে। ২০১৭ সালের ডোকলাম সংঘাতের পর এ অঞ্চলে চীনের তৎপরতা আরও বেড়েছে বলে বিশ্লেষকদের মত।

ভারত আরও অভিযোগ করেছে, শাকসগামে চীনের অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিশেষ করে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ভারতের সার্বভৌমত্বের ওপর হুমকি তৈরি করছে বলে দাবি নয়াদিল্লির। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে।

বিষয়: পাকিস্তানকাশ্মীরপররাষ্ট্র মন্ত্রণালয়চীনভারত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক