
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
একই সঙ্গে বিএনপি দিকে অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন তাদের স্লোগান হয়ে গেছে ‘সবার আগে বিএনপি’।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুট, চিনি, শিল্প, খাদ্য, অভ্যন্তরীণ নৌ চলাচল, বিসিক, স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া সব রাজনৈতিক নিয়োগ বাতিল করতে হবে।
নিয়োগের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “যাদের স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’, এখন তাদের স্লোগান হয়ে গেছে ‘সবার আগে বিএনপি’।”
নির্বাচন কমিশনের একটি নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দলীয়করণ তো হয়ে গেল। নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতিনির্ধারণী ব্যক্তিকে বসানো হয়েছে, যিনি বিএনপির পারপাস সার্ভ করছেন। নির্বাচনটাকে কীভাবে দলীয়করণ করে বিএনপির পক্ষে নেওয়া যাবে, সেই ষড়যন্ত্রের জন্য তাকে সেখানে বসানো হয়েছে।”
পরওয়ার আরও বলেন, “বিএনপির পলিসি মেকিং জায়গায় ছিলেন শামসুল আলম। তাকেও দলীয় মনোনয়নে একটি পদে বসানো হয়েছে। আমরা তাকেসহ সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি।”
চাকরিতে দলীয় প্রভাবের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, “চাকরিতে এখন আর সাক্ষাৎকার ও মেধার দরকার নেই। ছাত্রদলের একটা পদ হোল্ড করতে পারলেই, ওটাই যোগ্যতা। এটাই এখন বোঝা যাচ্ছে।”
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব ছাত্রলীগ বসাল। এখন শুধু নামটা পাল্টে গেছে, তবে একই রয়ে গেছে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প