Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসরায়েলের পরের লক্ষ্য মিশর ও তুরস্ক?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯: ৪১
ইসরায়েলের পরের লক্ষ্য মিশর ও তুরস্ক?

জেরুসালেমে অনুষ্ঠিত ‘জেএনএস (জিউইশ নিউজ সিন্ডিকেট) ইন্টারন্যাশনাল পলিসি সামিট’-এ বিশিষ্ট জায়নবাদী কর্মী ও হারুত সেন্টারের প্রধান নির্বাহী আমিয়াদ কোহেন এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন। ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের এই শীর্ষস্থানীয় নেতা দাবি করেছেন যে, আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধ অনিবার্য। মিডল ইস্ট মনিটরের একটি সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্য জানান হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কোহেনের মতে, ইরান এবং তার আঞ্চলিক শিয়া মিত্রদের তথা ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-কে দুর্বল করার পর, ইসরায়েলের পরবর্তী কৌশলগত বড় চ্যালেঞ্জ আসবে মূলত আঞ্চলিক সুন্নি মুসলিম শক্তিগুলোর কাছ থেকে। তিনি সতর্ক করে বলেন, মিশরে শেষ পর্যন্ত কট্টরপন্থী রাজনৈতিক দল ‘মুসলিম ব্রাদারহুড’ পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং এর ফলেই এই সংঘাতের সূত্রপাত ঘটবে। শুধু মিশরই নয়, কোহেনের আলোচনায় তুরস্ককেও ইসরায়েল তথা সমগ্র পশ্চিমা বিশ্বের জন্য একটি দীর্ঘমেয়াদী উদীয়মান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, ছাড় পাচ্ছে অবরুদ্ধ ডলারoill-tanker

এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, আমিয়াদ কোহেন মুসলিম ব্রাদারহুডকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে চিত্রায়িত করেছেন। তারা এমনকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বা টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে সুন্নি শক্তিগুলোকে ভবিষ্যৎ শত্রু হিসেবে দেখার এই প্রবণতা নতুন নয়।

এর আগে গত মাসে ইসরায়েলের সাজাপ্রাপ্ত সাবেক গুপ্তচর জোনাথন পোলার্ডও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। পোলার্ডের মতে, ইরানের ক্ষমতা হ্রাসের পর তুরস্ক ও মিশরই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ১৯৭৯ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তি এবং দীর্ঘদিনের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা থাকা সত্ত্বেও, ইসরায়েলি ডানপন্থী নীতি-নির্ধারকদের এই আলোচনা নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দেয়। কোহেন জোর দিয়ে বলেন যে, শিয়া শক্তির পতন নিশ্চিত করার পর ইসরায়েল ও আমেরিকাকে অবশ্যই এই ভবিষ্যৎ সুন্নি রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে। যদিও তার মতে বর্তমানে আমেরিকার বৈশ্বিক প্রভাব কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: তুরস্কইরানজেরুসালেমমিসরইসরায়েল
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।