চরচা প্রতিবেদক

দেশের বাজারে ফের বেড়েছে সোনা ও রুপার দাম। ফলে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন এই দাম কার্যকর থাকবে।
বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৫২ টাকা। আর ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮৫৬ টাকা এবং সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৭১ টাকা।
অন্যদিকে, রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ১২৯ টাকা। আর ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।