চরচা ডেস্ক

এক মাস বন্ধ থাকার পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো।
শাহ মনি জিকো জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।
এর আগে, গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।