Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নুসরাতের গেজেট প্রকাশ না করতে ইসিকে চিঠি মনিরার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৮: ০৭
নুসরাতের গেজেট প্রকাশ না করতে ইসিকে চিঠি মনিরার

উচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডিসপাস বিভাগে দেওয়া চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

চিঠিতে মনিরা শারমিন বলেন, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন, যার শুনানি আগামীকাল সোমবার। সে পর্যন্ত ইসিকে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানান মনিরা।

চিঠিতে এনসিপির এই নেত্রী লেখেন, “মামলা শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু আমার দল আমাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত। অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব।”

গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার রাত নয়টার দিকে জাতীয় সংসদে ৫০ সংরক্ষিত নারী আসনের জন্য ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিচ্ছেন। তবে আজ এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিতে পারছেন না বলে জানিয়েছে কমিশন।

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করে ইসি কবে গেজেট প্রকাশ করবে– জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আজকে গেজেট হবে না। হলে আগামীকাল হতে পারে। সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয়। কারণ, তার পক্ষে কিংবা বিপক্ষে আপিল করার সময় দিতে হবে। এরপর মনোনয়ন প্রত্যাহারের একটি সময় দিতে হবে। আজকে আমরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সময় রেখেছি। সেজন্য আজকে গেজেট প্রকাশ হচ্ছে না। সব ঠিক থাকলে আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আজকে গেজেট প্রকাশ হচ্ছে না, সেহেতু আজকে তিনি আর শপথ নিতে পারছেন না।”

আর মনিরা শারমিনের আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, “মনিরা শারমিনের রিটের বিষয়টিও আমাদের দৃষ্টিতে রেখেছি। ফলে আগামীকালও গেজেট প্রকাশ হবে–সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমার পদ মাত্র একটি। এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বলল, মনিরাকে রাখেন।... ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি কালকে গেজেট হয়ে যাবে।”

নুসরাত তাবাসসুমের বিষয়ে গেজেট প্রকাশের পর আদালত থেকে মনিরা শারমিনের বিষয়ে চিঠি দিলে আইন অনুযায়ী নুসরাত তাবাসসুম বাতিল হবে কি না, জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, “অবশ্যই বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে মানে তখন দুজন প্রার্থী হবে। আমরা বলতে পারি দুজনের মধ্যে কোনজন। অথবা ভোটে চলে যাবে। জামায়াত জোট ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবে।”

বিষয়: বাংলাদেশনারীএনসিপিসংরক্ষিত নারী আসনজামায়াতে ইসলামীরাজনীতিসংসদইসি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।