চরচা ডেস্ক

মস্কোর এক আবেগঘন মুহূর্তের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার স্কুলজীবনের জার্মান ভাষার প্রিয় শিক্ষক ভেরা দিমিত্রিয়েভনা গুরেভিচের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেখা যায়। বিশ্ব রাজনীতির কঠোর আবহের বাইরে পুতিনের এই বিরল ও মানবিক রূপটি ক্রেমলিনের শেয়ার করা ভিডিওতে ফুটে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কোয় আয়োজিত বিজয় দিবসের প্যারেড দেখার জন্য পুতিন নিজেই তার শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তিনি গুরেভিচকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ আলিঙ্গন করেন। পুরোনো দিনের স্মৃতিচারণ ও দীর্ঘক্ষণ গল্প করার পর পুতিন তাকে নৈশভোজে নিয়ে যান।
শ্রদ্ধার নজির হিসেবে নৈশভোজ শেষে পুতিন নিজেই গাড়ি চালিয়ে তার শিক্ষককে ক্রেমলিনে নিয়ে আসেন। সেন্ট পিটার্সবার্গে (তৎকালীন লেনিনগ্রাদ) শৈশব কাটানো পুতিনের এমন কৃতজ্ঞতাবোধ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
Vladimir Putin drives to Moscow hotel to personally receive his childhood school teacher, Vera Gurevich.
— WION (@WIONews) May 12, 2026
The Russian president later escorted her to his residence for dinner. pic.twitter.com/SKRWYTdzcE
শৈশব ও কর্মজীবনে পুতিনের জার্মান ভাষার ওপর দখল ছিল দেখার মতো। ১৯৫২ সালে যুদ্ধোত্তর লেনিনগ্রাদের কঠিন পরিবেশে বড় হওয়া পুতিন মূলত কেজিবির হয়ে কাজ করার সময় এই ভাষায় দক্ষতা অর্জন করেন। ২০০১ সালে জার্মান পার্লামেন্টেও তিনি জার্মান ভাষায় বক্তব্য দিয়েছিলেন। প্রিয় শিক্ষকের প্রতি পুতিনের এমন সম্মান প্রদর্শনের ঘটনা এটাই প্রথম নয়, এর আগে ২০০৫ সালেও ইসরায়েল সফরকালে তিনি তার আরেক হাইস্কুল শিক্ষক মিনা ইউদিতসকায়ার সঙ্গে দেখা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন।