Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অরুণাচলে কি চীনা সেনা ঢুকেছে? যা বলছে ভারত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৯: ২৯
অরুণাচলে কি  চীনা সেনা ঢুকেছে? যা বলছে ভারত

অরুণাচল প্রদেশে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কর্তৃক অনুপ্রবেশ এবং ভারতীয় ভূখণ্ডের ভেতরে সামরিক ক্যাম্প স্থাপনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে এই দাবিগুলোকে ‘ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তাকসিং এলাকার সামাজিক সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ (এনডব্লিউএস) ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। ওই স্মারকলিপিতে দাবি করা হয় যে, গত ১০-১৫ বছর ধরে চীনা বাহিনী তাকসিং সার্কেলের সীমান্ত এলাকায় ধীরে ধীরে তাদের উপস্থিতি বাড়িয়েছে।

সংগঠনটির অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যগত শিকার, গবাদি পশু চরানো ও বনজ সম্পদ সংগ্রহের জায়গায় চীন রাস্তা, সেতু এবং সামরিক ক্যাম্প তৈরি করেছে। তারা ২০২০ সাল থেকে চীনা দখলে চলে যাওয়া পাঁচটি নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করে— ওয়িং, চুজর্তা এলাকার পানিয়ার, মারপান, পোটরাং হ্রদ এবং তিন্দিংতাং। এর মধ্যে কিছু এলাকা তাকসিং সদর দপ্তরের কাছে অবস্থিত এবং স্থানীয়দের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটি সীমান্ত সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর প্রতি আস্থা রাখলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র ও অরুণাচল প্রদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করে এবং প্রমাণ হিসেবে কিছু ছবি জমা দেয়। ভারতীয় সেনাবাহিনী তাদের বিবৃতিতে এই সুনির্দিষ্ট পয়েন্টগুলোর সরাসরি জবাব না দিলেও সাম্প্রতিক অনুপ্রবেশের দাবি ঢালাওভাবে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, বেইজিংয়ে ভারত-চীন সীমান্ত বিষয়ক ‘ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন’ (ডব্লিউএমসিসি)-এর ৩৫তম বৈঠকের কয়েক সপ্তাহ পর এই অভিযোগগুলো সামনে এলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ের ওই বৈঠকটি ছিল গঠনমূলক ও দূরদর্শী। সেখানে উভয়পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা রাখছে। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, সীমানা নির্ধারণ ও আস্থা বৃদ্ধির কৌশলের পাশাপাশি আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক দ্রুত করার ওপর জোর দেয় ভারত।

বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়সীমান্তচীনভারত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক