
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শুক্রবার সকালে চট্টগ্রামের জে এম সেন হল থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার বিকেলে চট্টগ্রামের জে এম সেন হলে অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও কমিশন গঠন, বৈষম্যমূলক সকল আইন বিলুপ্ত করা এবং অধিকার নিশ্চিত করাসহ প্রধানমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেন, “স্বাধীনতার পর থেকে হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতন, শোষণ ও বৈষম্যের শিকার হয়েছে। রাজনৈতিকভাবে প্রত্যেকটি সরকারের সময় সাম্প্রদায়িক হামলা, বৈষম্যের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সনাতনীরা কোনো বিচার পাইনি।”
তিনি জানান, রংপুরে একই পরিবারের চারজন খুন, বিভিন্ন জায়গায় হিন্দুদের শ্মশান ও জমি জবর দখল এবং ‘ইসকন’ ট্যাগ দিয়ে হিন্দুদের হয়রানি ও চাকরিচ্যুতির ঘটনা হিন্দুদের চরমভাবে হতাশ ও আতঙ্কিত করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। তিনি ঘোষণা দিয়েছেন, সকল ধর্মের মানুষকে নিয়ে তিনি মডেল রেইনবো নেশন গড়ে তুলবেন।
পরিষদের পক্ষে ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- সংবিধানের আলোকে সকল ধর্মের মানুষের মত হিন্দুদের নিরাপত্তা প্রদান, জাতিগত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্যমূলক সকল আইন বিলুপ্ত করা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, সরকারি চাকরিসহ বিভিন্ন স্তরে হিন্দুদের অধিকার নিশ্চিত ও তাদের পদায়নে বৈষম্য দূর করা, পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ণ।
জন্মাষ্টমী উপলক্ষে জে এম সেন হলে আগামী শনিবার থেকে অনুষ্ঠিত হবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংর্কীতন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প