Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বৈধ মোবাইল আমদানিতে শুল্ক কমছে, কঠোর হচ্ছে অবৈধ ফোন নিয়ন্ত্রণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪১
বৈধ মোবাইল আমদানিতে শুল্ক কমছে, কঠোর হচ্ছে অবৈধ ফোন নিয়ন্ত্রণ

বৈধ উপায়ে মোবাইল ফোন আমদানিকে উৎসাহিত করতে এবং অবৈধ আমদানি কমাতে শুল্কহার হ্রাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সচিবালয় অফিসে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

সভায় সিদ্ধান্ত হয়, বিদেশফেরত প্রবাসীরা দেশে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এরপর অবস্থান বাড়লে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। প্রবাসীদের মধ্যে যাদের বিএমইটি কার্ড আছে, তারা তিনটি ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন। নিজের ব্যবহৃত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন সেট আনতে পারবেন। চতুর্থ ফোন থেকে শুল্ক দিতে হবে।

যাদের বিএমইটি কার্ড নেই, তারা অতিরিক্ত একটি ফোন আনতে পারবেন বিনা শুল্কে। বিদেশে কেনা ফোনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে, যাতে কোনো পাচারকারী প্রবাসীদের ব্যবহার করতে না পারে।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ আমদানি বাড়ানোর জন্য বর্তমান ৬১ শতাংশ শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুল্ক কমলে বাজারে বৈধভাবে আনা ফোনের দামও কমবে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্ক-ভ্যাট সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে, যাতে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়।

Advertisement
Advertisement
Advertisement

দেশে ক্লোন ফোন, চুরি বা ছিনতাই করা ফোন এবং রিফারবিশড ফোন আমদানি সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানিকৃত হলেও বৈধ আইএমইআইযুক্ত ফোনের তালিকা বিটিআরসিতে জমা দিলে কম শুল্কে সেগুলো বৈধ করার সুযোগ থাকবে। তবে ক্লোন বা রিফারবিশড ফোন কোনোভাবেই এই সুবিধার আওতায় আসবে না।

সভায় জানানো হয়, বর্তমানে ব্যবহৃত কোনো মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের আগে বন্ধ করা হবে না। ওই দিন থেকে এনইআইআর ব্যবস্থাপনা চালু হবে, যার মাধ্যমে বৈধ নয় এমন ফোন বন্ধ করা হবে।

একই সঙ্গে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় নজরদারি বাড়ানো এবং পাচারকৃত ফোনের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। সিম রেজিস্ট্রেশন ও সাইবর নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিষয়: বাংলাদেশবৈধতাস্মার্ট ফোনবিটিআরসিঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।