
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন গণমাধ্যমে ‘গ্যাস-বিদ্যুৎ সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা’ শীর্ষক একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, এই সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
এ বিষয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জাব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদটিকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি চরচাকে বলেন, “আমাদের কোনো কারখানা বন্ধ হয়নি। এটা কেউ বা কারা ফেসবুকে ছড়াচ্ছে। আমরা এ বিষয়ে ফেসবুকেও অফিসিয়ালি জানিয়েছি।”
প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তৈরির চেষ্টা করছে। ডিবিএল গ্রুপের সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ধরনের কোনো ভিত্তিহীন সংবাদ দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে প্রামাণ্য উৎস থেকে তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ডিবিএল গ্রুপের বিভিন্ন পোশাক কারখানায় প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করেন। কোম্পানিটি প্রতি মাসে প্রায় ৪০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে। পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্পসহ বিভিন্ন শিল্পখাতে কোম্পানিটির বিনিয়োগ রয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প