Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কৃষক কার্ড-নগদ সহায়তার সঙ্গে মিলবে ঋণ-বীমা সুবিধা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬: ১০
কৃষক কার্ড-নগদ সহায়তার সঙ্গে মিলবে ঋণ-বীমা সুবিধা

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য নতুন ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ১০০ উপজেলার ৪২ লাখ ৫০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনার কথা বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাব অনুযায়ী, কৃষক কার্ডধারী ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবেন। এ কর্মসূচি বাস্তবায়নে আগামী অর্থবছরে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রীর বক্তৃতা অনুযায়ী, এই কার্ড শুধু নগদ সহায়তা দেওয়ার কর্মসূচি নয়; এটি কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়ভিত্তিক সেবা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন কৃষি-সেবা আরও স্বচ্ছ ও দ্রুত উপায়ে সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে, গবাদিপশু পালনকারী খামারিদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে। কৃষক কার্ডের মাধ্যমে তারা ভর্তুকি, সহজ শর্তে ঋণ, বীমা সুবিধা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

সরকার আশা করছে, কৃষক কার্ড চালুর ফলে কৃষি খাতে সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকদের কাছে সুবিধা পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি সহায়তা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়: অর্থমন্ত্রীসংসদ অধিবেশনজাতীয় বাজেটকৃষকবাজেট ২০২৬-২৭আমীর খসরুসংসদবাজেট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।