নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। ছবি: বাসস

নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। তাকে এ পদে নিয়োগ দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়।

এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেওয়া হয়।

আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।

সম্পর্কিত