Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইলেন ছেলে কাসিম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯: ৩২
ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইলেন ছেলে কাসিম

পাকিস্তানের জেলে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর গত কয়েকদিন ধরে ইন্টারনেটে ঘুরছে। এক আফগান মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, আদিয়ালা জেলের ভেতরে তাকে হত্যা করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরই ইমরানের ছেলে কাসিম খান প্রকাশ্যে তার বাবার জীবিত থাকার প্রমাণ ও মুক্তির দাবি জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

এক্স-এ কাসিম লিখেছেন, বাবা ৮৪৫ দিন ধরে কারাগারে। গত দেড় মাস ধরে তাকে ডেথ সেলে একা বন্দী করে রাখা হয়েছে। পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, কোনো ফোন কলও করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আদালত অনুমতি দিলেও তার বোনদের সাক্ষাৎ করানো হয়নি। ফলে তারা বাবার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারছেন না।

কাসিমের অভিযোগ, ইমরান খানকে এমন বিচ্ছিন্ন অবস্থায় রাখা কোনো নিরাপত্তা ব্যবস্থার অংশ নয়; বরং ইচ্ছাকৃতভাবে তার অবস্থার খবর গোপন রাখার চেষ্টা। তিনি সতর্ক করে বলেছেন, ইমরান খানের নিরাপত্তা ও এই অমানবিক আচরণের দায় পাকিস্তান সরকারকেই নিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

میرے والد کو گرفتار ہوئے 845 دن ہو چکے ہیں۔ پچھلے چھ ہفتوں سے انہیں مکمل بے خبری کے ماحول میں ڈیتھ سیل میں تنہا رکھا گیا ہے۔ ان کی بہنوں کو ہر ملاقات سے روک دیا گیا ہے حالانکہ عدالت کے واضح احکامات موجود ہیں۔ کوئی فون کال نہیں، کوئی ملاقات نہیں اور زندگی کی کوئی خبر نہیں۔ میں اور… pic.twitter.com/c0dhujWiSO

— Kasim Khan (@Kasim_Khan_1999) November 27, 2025

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইমরান খান জীবিত আছেন তার প্রমাণ দিতে হবে। সেইসঙ্গে ইমরান খানকে মুক্তি দিতে হবে এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে।

ইমরান খানের বোন আলিমা খানমও বলেছেন, গত কয়েক মাস ধরে পরিবারকে বারবার সাক্ষাৎ থেকে বঞ্চিত করা হচ্ছে। কখনো তাদের দেখা করতে দেওয়া হয়, আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করেও দেখা করতে দেওয়া হয় না।

বিষয়: পাকিস্তানকারাগারইমরান খানহত্যামানবাধিকার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প