Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিখোঁজের দেড় মাস পর জীবিত উদ্ধার কয়রার আয়েশা

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১: ৩৬
নিখোঁজের দেড় মাস পর জীবিত উদ্ধার কয়রার আয়েশা
ছবি: চরচা

নিখোঁজের দেড় মাস পর খুলনার কয়রা উপজেলার আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পিবিআই খুলনার সদস্যরা তাকে ঢাকা থেকে উদ্ধার করে। পরে আয়েশা খাতুনকে আদালতে হাজির করা হয়। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করেন।

Advertisement
Advertisement
Advertisement

উদ্ধার হওয়া আয়েশা খাতুন দাকোপ উপজেলার গুণারী এলাকার ইসলাম সরদারের স্ত্রী।

Advertisement
Advertisement
Advertisement

পিবিআইয়ের একটি সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে দাকোপ উপজেলার ইসলাম সরদারের সাথে আয়েশা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। একপর্যায়ে তিনি স্বামীর সাথে সংসার করবেন না বলে পরিবারকে জানায়। বাবা-মা তাকে জোর করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়। এ কারণে কাউকে কিছু না জানিয়ে তিনি ঢাকায় আত্মগোপন করেন।

মেয়ের সন্ধান না পেয়ে মা আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন মেয়ের স্বামীসহ অন্যরা পূর্ব পরিকল্পিতভাবে আয়েশাকে গত ১১ জুলাই কয়রা উপজেলার মসজিদকুড় ব্রিজের ওপর থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে তারা মেয়েকে হত্যা করে লাশ গুম করেছে বলে দাবি করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে পিবিআই সদস্যরা আয়েশা খাতুনের শ্বশুর বাড়ির সদস্য ও মায়ের সাথে কথা বলে। বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে। পর তাকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিখোঁজের দেড় মাস পর ঢাকা থেকে জীবিত উদ্ধার করে পিবিআইয়ের সদস্যরা।

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, “বিষয়টি ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংসারে তার মন বসে না। পরিবারের সদস্যরা জোর করে তাকে স্বামীর সংসারে পাঠিয়ে দেয়। এরপরও সেখানে মন না বসলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি ঢাকা চলে যান। এমনকি তিনি ফোনও ব্যবহার করতেন না।”

পাঁচ লাখ টাকা ও গাড়িতে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মিথ্যা রটনা রটিয়ে আয়েশার মা মামলা করেছেন। উদ্ধারের পর আয়েশাকে আদালতে উপস্থিত করা হয়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।”

বিষয়: কয়রাখুলনাআদালত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প