
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
হরমুজ প্রণালিতে ওমানের কাছে একটি তেলবাহী ট্যাংকারে চালানো ইরানি হামলায় ভারতের এক ক্রু সদস্য নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আহতদের মধ্যে ছয়জন ভারতীয় নাবিক এবং দুজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের অঞ্চলে এটিই প্রথম ঘটনা নয়।
জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে হামলায় অন্তত ১৪ জন নাবিক প্রাণ হারিয়েছেন, যাদের বড় একটি অংশই ভারতের নাগরিক।
সংঘাতপূর্ণ এই অঞ্চলের সাম্প্রতিক ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১ মার্চ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমকেডি ব্যোম নামক একটি তেলবাহী ট্যাংকারে হামলায় ভারতের এক ক্রু সদস্য নিহত হন, যে ঘটনার জন্য মার্কিন সামরিক বাহিনী সরাসরি ইরানি বাহিনীকে দায়ী করলেও কোনো পক্ষ এর দায় স্বীকার করেনি।
ঠিক একই দিনে ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার স্কাইলাইটে চালানো অন্য একটি হামলায় আরও দুজন ভারতীয় ক্রু নিহত হন।
এরপর গত ৮ মে হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় ভারতীয় ক্রু-বোঝাই একটি কাঠের ট্রলারে আগুনের ঘটনায় আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।
গত ৯ জুন ওমান উপকূলে সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনীর হামলায় ভারতের তিন ক্রু সদস্য নিহত হন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প