
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
“ভাগ্য ভালো ইবাদত না করেনি। পেশাদার ক্রিকেটার হিসেবে বোর্ড ডাকলে সে খেলতে বাধ্য। তবে এভাবে এক মাস আগে একজনকে ছুটি দিয়ে আবার সেটা বাতিল করে তাকে ফিরিয়ে আনা আদর্শ নয়। আমরা তো ধরেই নিয়েছিলাম ইবাদতকে আর লাগবেই না। অথচ দেখুন, এখন পেসারই পাচ্ছি না অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য।” – নিজেদের অসহায়ত্বের কথা এভাবেই বলছিলেন নির্বাচক প্যানেলের একজন সদস্য। আর এখানেই ফুঁটে ওঠে পেস বোলিং বিপ্লব নিয়ে দেশের ক্রিকেটের করুণ দশা।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের পর ইবাদত হোসেনের আপাতত লাল বলের ক্রিকেটে শেষ দেখে ফেলেছিলেন অনেকে। আর তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের অনেক আগেই তাকে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে থাকতে লম্বা ছুটি দিয়ে দেয় বিসিবি। তিনিও ক্রিকেটকে একপাশে রেখে চলে যান ইতালি। অথচ নানা নাটকীয়তার পর সেই ইবাদত কিনা এখন অস্ট্রেলিয়ায় চলে গেছেন প্রথম টেস্ট খেলতে।
কেন আর কীভাবে বাংলাদেশের পেস বিপ্লব এই জায়গায় চলে আসল যে, শেষ ছয় ইনিংসে মাত্র ১ উইকেট নেওয়া একজন বোলারকে এভাবে উড়িয়ে আনতে হল? এই প্রশ্নের উত্তর ক্রিকেট প্রেমীরা এখন খুঁজে বেড়াচ্ছেন।
যদিও পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর সময় চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। স্কোয়াডেই জায়গা হয়নি হাসান মাহমুদের। পরে তিনি কাউন্টি ক্রিকেটে গিয়ে রীতিমত তাক লাগিয়ে দেন। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের ভিড়ে কালেভদ্রে সুযোগ মিলত খালেদ আহমেদ, ইবাদতদের। এটা দেখে আপনার মনে হতেই বাধ্য যে, সত্যিকারের পেস বিপ্লব তো এটাই। শুভঙ্করের ফাঁকিটা এখানেই।
এরপর তো জিম্বাবুয়ে সফরেই পেস বোলিংয়ে গভীরতার ঘাটতি সামনে চলে এসেছ। মুস্তাফিজুর রহমান প্রথমে চোট পেয়ে ছিটকে যান। এরপর একে একে সেই দলে নাম লেখান শরীফুল ও নাহিদও। আরও বেশ আগে থেকেই আবার চোট পেয়ে দলের বাইরে আরেক পেসার তানজিম হাসান সাকিব।
মুস্তাফিজুর টেস্ট ক্রিকেট না খেলায় অস্ত্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার চোট চিন্তার কারণ ছিল না। অন্যদিকে তানজিমের টেস্ট অভিষেক হলেও এই ফরম্যাটে তিনি সাদামাটা পেসারই। আর তাই নাহিদ ও শরীফুল মাঠের বাইরে চলে যেতে বিসিবি থেকে শুরু করে নির্বাচক, সবার মাথায় হাত। প্রথম টেস্টে চার পেসার খেলাতে হলে কারা খেলবে? খালেদকে নিয়েও যে হচ্ছে তিন জন। অগ্যতা সাম্প্রতিক বাজে ফর্মকে তুড়ি মেরে উড়িয়ে অভিজ্ঞতার বিজ্ঞাপন দেখিয়ে আনা হল সেই ইবাদতকেই।
তাও নাহলে মেনে নেওয়া যায়। তাই বলে মুশফিক হাসান কোন বিবেচনায় টেস্ট স্কোয়াডে? প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৭ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে আহামরি কিছুই করতে পারেননি। টেস্ট অতীতে দুই বার দলে ডাক পেলেও অভিষেক হয়নি মুশফিকের।
এবার নাহিদ না থাকায় তার বন্ধু মুশফিক কেন দলে, সেই প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, “মুশফিক এমন একজন বোলার, যে কিনা জোরে এসে হিট দা ডেক বল করে থাকে। আমাদের মনে হয়েছে এই ধরণের বোলাররা অস্ট্রেলিয়ায় উইকেট পেতে পারে। সেই চিন্তা থেকেই আসলে মুশফিককে আনা হয়েছে।”
অর্থাৎ, চোটের কারণে গত দুই বছর অনেক ম্যাচ মিস করা মুশফিককে বিবেচনায় নেওয়া হয়েছে তার জোরে বল করার দক্ষতা। জোরে বল করতে পারলেই নাহিদের মত প্রভাব কি তিনি রাখতে পারবেন? মূল ব্যাপার হল, হাতে খুব বেশি বিকল্প না থাকায় তাকে নিতে হয়েছে।
আরেকজন পেসার অবশ্য ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে লাল বলে দারুণ করা রবিউল হককে জিম্বাবুয়ের বিপক্ষে না খেলিয়েই বাদ দেওয়া হয়েছে। বর্তমান বাস্তবতায় মুশফিকের চেয়ে তিনিই এগিয়ে ছিলেন।
এই দুজন আর ছন্দহীন ইবাদতকে যদি বাদ দেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মত পেসার আর কে আছেন এখন? মজার ছলে সংবাদ সম্মেলনের পর একজন সাংবাদিক আবু জায়েদ রাহির নাম বলতেই হাবিবুল বাশার এমন হাসি দেন, যেন এর চেয়ে তারই মাঠে নেমে যাওয়াই শ্রেয়!
নাহিদ, তাসকিনরা তিন ফরম্যাটেই দলের মূল পেসার। মুস্তাফিজুর সঙ্গে থাকেন সাদা বলের ক্রিকেটে। শরীফুল সব ফরম্যাটেই সমান কার্যকর। এই চারজন ফিট থাকলে তাই কাকে রেখে কাকে খেলাই, সেই বিড়ম্বনায় পড়ে যায় বাংলাদেশ দল। কিন্তু চোট থাবা বসাতেই কঙ্কালসার চিত্র বেরিয়ে এসেছে।
তাই ভরসা করতে হচ্ছে গতি, রিদম আর সেরা সময় পেছনে ফেলে আসা ইবাদত বা জোরে বল করতে পারা মুশফিকের ওপর। এবারের কঠিন এই বাস্তবতা থেকে কি শিক্ষা নিবে বিসিবি?

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প