Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সৃজনশীলতা ও ভিন্নমতের জন্য নতুন হুমকি জেনারেটিভ এআই: শুদ্ধস্বর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২০: ৪৭
সৃজনশীলতা ও ভিন্নমতের জন্য নতুন হুমকি জেনারেটিভ এআই: শুদ্ধস্বর

মুক্তচিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত প্রকাশনা সংগঠন ‘শুদ্ধস্বর ফ্রিভয়েস’ জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনএআই)-কে মানবিক সৃজনশীলতা ও মৌলিক চিন্তার জন্য এক নতুন ও স্বতন্ত্র হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনটির মতে, বিনাবিচারে জেনএআই-এর ব্যবহার সাংস্কৃতিক বৈচিত্র্যকে একঘেয়ে করে তোলে, লেখকদের স্বাভাবিক শিল্পচর্চাকে ব্যাহত করে এবং মানুষের গোপনীয়তা ও জীবিকাকে ঝুঁকিতে ফেলে। এ অবস্থায় নিজেদের সৃজনশীল প্রক্রিয়া ও দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আগে এর সম্ভাব্য ঝুঁকিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য লেখক ও পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

এক বিজ্ঞপ্তিতে শুদ্ধস্বর জানায়, আমাদের লক্ষ্য ও মূল্যবোধের জন্য একটি নতুন ও স্বতন্ত্র হুমকি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনএআই)। তাই আমরা আমাদের পাঠক ও লেখকদের প্রতি আহ্বান জানাই-তারা যেন নিজেদের সৃজনশীল প্রক্রিয়া ও জীবনযাপনে নির্বিচারে জেনএআই যুক্ত করার আগে এর ঝুঁকিগুলো বিবেচনা করেন।

সৃজনশীল পরিসরে জেনারেটিভ এআই প্রবেশ করলে এটি সরাসরি এসব মূল্যবোধকে হুমকির মুখে ফেলে। এটি সাংস্কৃতিক ও ভাষাগত প্রকাশকে একরকম করে তোলে, লেখকদের শিল্পচর্চার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং যেসব মানুষকে আমরা সামনে আনতে চাই, তাদের গোপনীয়তা ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

টার্মিনেটরের ভয়ংকর ‘স্কাইনেট’ হয়ে যাচ্ছে এআই?AI

আমরা স্বীকার করি, এই ফলপ্রসূ প্রক্রিয়াটি অনেক সময় হতাশাজনক হতে পারে। এমন অস্বস্তিকর মুহূর্তে জেনএআই একটি আকর্ষণীয় ভরসার জায়গা হয়ে ওঠে- যা উত্তর ও সৃজনশীলতার নতুন স্ফুলিঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে জেনএআই মানুষের সৃজনশীলতাকে বিকশিত না করে দমিয়ে দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

জেনএআইর সৃজনশীল সক্ষমতা সীমাবদ্ধ, কারণ এআই প্রযুক্তি আগে থেকে বিদ্যমান তথ্যের ওপর নির্ভরশীল। ফলে এর তৈরি আউটপুট বাইরে থেকে নতুন মনে হলেও কাঠামোগতভাবে তা অনেকাংশেই পুনর্ব্যবহৃত। জেনএআই শুধু আমাদের লেখার দক্ষতাকেই স্তিমিত করে না; আমাদের উদ্ভাবনী ক্ষমতা, ধারণা সৃষ্টি এবং সমস্যা সমাধানের সামর্থ্যও দুর্বল করে দেয়।

সম্প্রতি কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, পশ্চিমা দেশগুলোতে তৈরি এআই অটোকমপ্লিট টুল ভারতীয় ব্যবহারকারীদের লেখায় পক্ষপাতদুষ্ট পূর্বাভাস দেয়। এর ফলে তাদের ভাষার ধরন ও শব্দচয়ন আমেরিকান ভাষার রীতির সঙ্গে মিলিয়ে ফেলা হয়। এর মাধ্যমে ‘একটি ভাষা, একটি সংস্কৃতি, একটি দৃষ্টিভঙ্গি’র আধিপত্য আরও শক্তিশালী হয়।

চীনের এআইকে টেক্কা দিতে জাকারবার্গ আনলেন ‘মিউজ গ্লিমার’ AI

শুদ্ধস্বর ফ্রিভয়েস বিশ্বাস করে, লেখার মৌলিকতা ও বৈচিত্র্য রক্ষা করতে হলে লেখা মানুষের হাতেই থাকা জরুরি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জেনএআইর সৃষ্টি ও প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের (ইউডিএইচআর) গুরুত্বপূর্ণ নীতিগুলো লঙ্ঘন করে।

সবসময়কার মতো শুদ্ধস্বর ফ্রিভয়েস এখানে থামার, ভাবার এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিতে চায়। আমাদের পরিবর্তনশীল ও ক্রমাগত বিবর্তিত পৃথিবীকে বোঝার একটি বিকল্প পথ দেখাতে চায়।

শুদ্ধস্বর ফ্রিভয়েস বিশ্বাস করে মানুষের বুদ্ধিবৃত্তিক শ্রম থেকে জন্ম নেওয়া সৃজনশীলতায়। সহজভাবে বললে, আমরা নির্ভর করি আপনাদের ওপর- আপনাদের বানান ভুল, সংশয়, মৌলিক শব্দ ও সৎ শ্রম, ভুল এবং সাফল্যের ওপর।

বিষয়: এআই
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প