Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০: ৫১
মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ

দৈনন্দিন জরুরি কেনাকাটা, মোবাইল রিচার্জ কিংবা বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ সহজ করতে স্বল্প পরিসরে ডিজিটাল ঋণসেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এ কাঠামোর আওতায় এমএফএস বা মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) ব্যবহার করে গ্রাহক ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর এই ঋণে কোনো প্রকার সুদ থাকবে না।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নীতিমালার একটি খসড়া তৈরি করে সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের মতামতের জন্য প্রকাশ করেছে। এসব মতামত পর্যালোচনার পর চূড়ান্ত নির্দেশনা জারি করা হবে। দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বিস্তৃত করতেই এ পদক্ষপে নেওয়া হয়েছে।

খসড়া নীতিমালা অনুযায়ী, এই ঋণ পরিশোধের জন্য গ্রাহক সর্বোচ্চ ৩০ দিন সময় পাবেন। সেবাদাতা প্রতিষ্ঠানসমূহ এ ঋণের বিপরীতে কোনো সুদ নিতে পারবে না। তবে পরিচালনা ব্যয় হিসেবে নির্দিষ্ট হারে সার্ভিস ফি নিতে পারবে।

প্রস্তাবিত নীতিমালায়, ৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের জন্য সর্বোচ্চ ৫ টাকা সার্ভিস ফি নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২৫১ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে ১০ টাকা, ৫০১ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত ১৫ টাকা এবং ১,০০১ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ২৫ টাকা ফি ধরা হয়েছে। এছাড়া ২,০০১ টাকা থেকে ৩,০০০ টাকা ঋণে ৩৫ টাকা এবং ৩,০০১ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংক বলছে, নির্ধারিত এই ফি ছাড়া অন্য কোনো হিডেন কস্ট গ্রাহকের ওপর আরোপ করা যাবে না। এছাড়া নির্ধারিত সময়সীমার পূর্বে কেউ পুরো অর্থ পরিশোধ করে দিলে তার কাছ থেকে আগাম পরিশোধ বা ‘আর্লি সেটেলমেন্ট’ ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

নীতিমালায় বলা হয়েছে, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে। ফলে আবেদন, ঋণ অনুমোদন থেকে শুরু করে অর্থ বিতরণ ও পুনঃপরিশোধের কোনো ধাপে সনাতন পদ্ধতির মতো কাগজপত্র জমা বা স্বাক্ষরের প্রয়োজন পড়বে না।

বিষয়: ঋণসুদমোবাইল ব্যাংকিংব্যাংক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক