
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভেজাল ও কেমিক্যালমুক্ত আম বাজারজাতকরণ রোধে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে পর্যায়ক্রমে বাজারের নামতে শুরু করবে বিভিন্ন জাতের আম।
আজ রোববার রাজশাহী জেলা প্রশাসনের আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, সকল প্রকার গুটি আম বাজারজাত করা যাবে আগামী ১৫ মে। গোপালভোগ ২২ মে, রাণী পছন্দ ২৫ মে, লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাতি ৩০ মে, ব্যানানা ম্যাংগো বা ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ই জুন, ফজলি ১৫ই জুন, বারি আম-৪ ৫ জুলাই, আশিনা ১০ জুলাই, গৌরমতি ১৫ জুলাই বাজারজাত করা যাবে। এছাড়া কাটিমন ও বাড়িয়াম ১১ সারা বছর সুবিধামতো সময়ে বিক্রি করা যাবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এবার ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৩২ টাকা কেজি ধরে যার সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে ৭৮০ কোটি ৭৮ লাখ টাকা।
জেলা প্রশাসক আরও জানান, রাজশাহীর আমের সুখ্যাতি দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে। এমন অবস্থায় কোনো অসাধু ব্যবসায়ী যেন এই আমের সুনাম নষ্ট করতে না পারে–এ কারণে প্রতিবছর ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করা হচ্ছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প