Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘ভয় পাওয়ার কোনো কারণ নেই’, শিক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৭: ৫৯
‘ভয় পাওয়ার কোনো কারণ নেই’, শিক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

বিগত সরকারের আমলে পরীক্ষার প্রশ্ন বিক্রি করে ভবন নির্মাণের প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের সচিবদের সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী বলেন, “আমি ফেসবুকে প্রচুর মেসেজ পাচ্ছি, পরীক্ষা পেছানোর জন্য। তারা ভয় পেয়ে গিয়েছে। ভয় পাবার কোনো কারণ নেই। বিগত সরকারের সময় খাতায় লিখলেও পাশ, না লিখলেও পাশ ছিল। এখন যোগ্যতার ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হবে।”

মিলন বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো শিক্ষাব্যবস্থায়। তবে বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় তোলা হয়েছে। খুব শিগগিরই এটি সংসদে উপস্থাপন করা হবে। নতুন আইনে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষার সংজ্ঞাই পাল্টে যাবে। শুধু শিক্ষা বোর্ডের পরীক্ষা নয়, ব্যাংক ও বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাও এর আওতায় আনা হবে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে শিক্ষাখাতে দুই শতাধিক প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা অপচয় ও অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়।

মিলন জানান, প্রধানমন্ত্রী জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। অতীতে এ হার ছিল মাত্র ১ দশমিক ৮ শতাংশের কাছাকাছি।

এ ছাড়া শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের বকেয়া অর্থ পরিশোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিষয়: প্রধানমন্ত্রীপরীক্ষাবরিশালসরকারশিক্ষাবোর্ডশিক্ষকশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।