চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত কার্যকর করতে সব প্রিন্টিং প্রেসকে পোস্টার না ছাপানোর নির্দেশনাও দিয়েছে তারা।
ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত গতকাল বুধবার চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। একইসাথে নির্দেশনা বাস্তবায়নে সব রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন আচরণবিধি–সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(ক) অনুসারে লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড এবং কোন প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
চিঠিতে আরও বলা হয়, প্রার্থীদের পোস্টার ব্যবহার না করা এবং আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি, কোনো অবস্থাতেই প্রিন্টিং প্রেসগুলো যেন পোস্টার ছাপাতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখতে হবে।