Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রাথমিকের শিক্ষক বদলির ক্ষমতা যাচ্ছে উপজেলা ও জেলায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৪: ৪৯
প্রাথমিকের শিক্ষক বদলির ক্ষমতা যাচ্ছে উপজেলা ও জেলায়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির ক্ষমতা স্থানীয় প্রশাসনের কাছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। উপজেলার অভ্যন্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলার অভ্যন্তরে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটি এই বদলির কাজ করবে।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর বনানীতে আজ রোববার অনুষ্ঠিত ‘শিক্ষা সেক্টর অ্যানালাইসিস’ সংক্রান্ত এক সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফার বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট করাপশনের জায়গা হয়ে তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নিজে এটাতে নজর দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি। এটি প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্রের জন্য। তবে আমি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলব।’’

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ (স্থানীয়) করে দেওয়া হয়েছে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। চারজন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার এ কাজে বসবেন। ওই মাসে যতগুলো বদলির রিকোয়েস্ট আসবে সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন অথবা করবেন না। একইভাবে ডিসির আন্ডারেও জেলা লেভেলে কমিটি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী বলেন, ‘‘করাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই।’’

শিক্ষকদের দক্ষতা বাড়াতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২ বছর পর থেকে যেন কোনো আনট্রেইন্ড টিচার (প্রশিক্ষণবিহীন) ক্লাসরুমে পা রাখতে না পারে, সেটি নিয়ে কাজ করছে। তিনি বলেন, টিচারের ট্রেনিংয়ের জন্য ন্যাপ, পিটিআই রয়েছে; যারা নতুন কারিকুলাম তৈরি করেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে কীভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা চেষ্টা করছি কীভাবে সেটা ইমপ্রুভ করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। সরকার মিড ডে মিল চালু করেছে, আগামী বছরের মধ্যে সারাদেশে পৌঁছে দেওয়া হবে।

‘‘শিক্ষার্থীদের জন্য ফ্রি ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ দিচ্ছি। এটার পাইলটিং শুরু হয়ে গেছে। এগুলো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবে। পরিবারের ওপর ফাইন্যানশিয়াল বার্ডেন (অর্থনৈতিক সংকট) আরও কমে আসবে।’’

এর আগে শিক্ষা নিয়ে তথ্যভিত্তিক একটি উপস্থাপনা তুলেন ধরেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা উইংয়ের প্রধান ড. দীপা সংকর। এসময় বক্তব্য রাখেন ইউনিসেফ, ইউরোপীয়দের ইউনিয়ন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিনিধিরা।

বিষয়: বাংলাদেশইউএনওপ্রাথমিক শিক্ষাজেলা প্রশাসকডিসিগণশিক্ষা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প