
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) যেকোনো স্থাপনা দেশী-বিদেশী প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার ষড়যন্ত্র বন্ধের দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।
আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ শেষে মশাল মিছিল শুরু হয়ে নগরীর লালদীঘির পাড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী সমাবেশে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলি দেলোয়ার মজুমদার বলেন, “আমরা একটি একটি করে কর্মসূচি দিচ্ছি। আশা করি চূড়ান্ত পর্যায়ে যাবার আগে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের বিপক্ষে নই। সরকারকে জনগণের পক্ষে আনতেই এই আন্দোলন।”
ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান বলেন, “আমাদের এই আন্দোলন দেশের বন্দর দেশে রাখার আন্দোলন। স্টিল মিল থেকে শুরু করে অনেক সরকারি প্রতিষ্ঠান অতীতে বেসরকারি খাতে দিয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দরের সাথে দেশের অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থ জড়িত। এটা আমরা বিদেশীদের দিতে পারি না।”
সমাবেশ থেকে আগামী ২ আগস্ট সকালে একই দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম।
এর আগে এনসিটি ও সিসিটি বিদেশীদের ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটি মানববন্ধন, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, সমাবেশ, গোলটেবিল বৈঠক, কালো পতাকা মিছিল, প্রতীকী অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প