চরচা প্রতিবেদক

পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। এ দিনও বাস টার্মিনাল ও স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়।
যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানান, সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।
এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, সে বিষয়ে ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাক্ষাৎকারের বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প ইরাকে চালানো মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন এবং বলেন যে, মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা ইরানে যাওয়া উচিত হয়নি।