Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তারেক রহমান চাইলে একদিনে ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৬: ২৪
তারেক রহমান চাইলে একদিনে ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এ তথ্য জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আর খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে, যা সহযোগিতা দরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।

মো. তৌ‌হিদ হোসেন বলেন, ‘‘বিদেশে যারা অবস্থান করে, পাসপোর্ট ছাড়া তারা দেশে ফিরতে চাইলে, সরকার একদিনের ব্যবধানে তার ট্রাভেল পাস ইস্যু করে থাকে। তারেক রহমান চাইলে সেটার সুযোগ আছে। তিনি চাইলে একদিনের ব্যবধানে ট্রাভেল পাস ইস্যু করতে পারবে সরকার।’’

এ ছাড়া ফাঁসির আদেশ হওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘‘তিনি ভারতে আছেন–সেটা লিখিতভাবে জানা নেই। একইসঙ্গে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে প্রথমে আনা হবে–তারও অফিসিয়াল কোনো তথ্য আমার কাছে নেই।’’

Advertisement
Advertisement
Advertisement

নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশের স্বার্থকে অক্ষুন্ন রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের অন্যতম কূটনীতি বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘‘হাসিনা ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্ক আটকে থাকবে না। নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্ত হত্যা বন্ধে দেশের স্বার্থ হাসিলে দিল্লির সঙ্গে যোগাযোগ করে যাবে ঢাকা।’’

পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সম্পর্ক খারাপ রেখেছিল বিগত সরকার।

বিষয়: বিএনপিসীমান্তপররাষ্ট্র মন্ত্রণালয়তারেক রহমানখালেদা জিয়াসীমান্ত হত্যাসরকারভারতঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।