Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশে আরও দুইটি ভিসা সেন্টার বন্ধ করল ভারত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৯
বাংলাদেশে আরও দুইটি ভিসা সেন্টার বন্ধ করল ভারত

ঢাকার পর এবার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির অজুহাতে রাজশাহী ও খুলনার আরও দুইটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘জুলাই ঐক্য’ ব্যানারে একদল বিক্ষোভকারী ভারতীয় হাইকমিশনের অভিমুখে পদযাত্রা এবং অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ বেশ কিছু দাবি জানানোর একদিন পরই এই সিদ্ধান্ত এলো।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা জানাচ্ছি যে, রাজশাহী ও খুলনার ভিসা আবেদন কেন্দ্র দুটি আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। যাদের আজকের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরবর্তীতে অন্য একটি তারিখ জানিয়ে দেওয়া হবে।”

দিল্লি অভিযোগ করে আসছে যে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব এবং বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স নিয়ে বিদ্বেষ বাড়ছে। তাদের মতে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে ভারতের এই উদ্বেগ সরাসরি নাকচ করে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর ভারতের ‘সেভেন সিস্টার্স’ বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকি প্রসঙ্গে তিনি জানান, সরকার এ ধরনের বক্তব্যের সাথে যুক্ত নয়। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দাবি অস্বীকার করে তিনি বলেন, “নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, আমরা তা নিশ্চিত করেছি।”

জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্য নিয়ে তিনি আরও বলেন, “হাসনাত সরকারের কোনো অংশ নন। যদি এটি সরকারের অবস্থান হতো, তবে আমি বা সরকারের শীর্ষ পর্যায় থেকে তা বলা হতো। ব্যক্তিগত কোনো মন্তব্য এখানে অপ্রাসঙ্গিক।”

বিষয়: খুলনাবাংলাদেশপররাষ্ট্র মন্ত্রণালয়রাজশাহীঢাকাভিসাড. মুহাম্মদ ইউনূসদিল্লিআবেদনউপদেষ্টাভারতঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।