Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের তহবিল ঘাটতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০: ১২
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের তহবিল ঘাটতি

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএয়ের ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতি পূরণে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, এই অর্থ সংকটের কারণে লাখ লাখ মানুষের জীবন এখন চরম ঝুঁকিতে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দাতা সম্মেলনে মহাসচিব বলেন, বিপুল তহবিল ঘাটতি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই সংস্থার কার্যক্রমের ওপর ইসরায়েলের ব্যাপক নিষেধাজ্ঞার কারণে ইউএনআরডব্লিউএর পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।

গুতেরেস বলেন, “আমরা যখন আজ এখানে মিলিত হয়েছি, তখন লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীর নিরাপত্তা ও কল্যাণ এক অনিশ্চিত পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে।”

ফিফার ময়দানে সরব উপস্থিতি গাজারFIFA_GAZA_PIC 29.06.2026

জাতিসংঘ মহাসচিব গাজা উপত্যকার মানুষের ‘অত্যন্ত শোচনীয়’ জীবনযাত্রার পরিস্থিতি, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং লেবাননে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করেন। লেবাননে অনেক ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়ে আছেন।

Advertisement
Advertisement
Advertisement

গুতেরেস আরও বলেন, ইউএনআরডব্লিউএ পুরো অধিকৃত ফিলিস্তিনজুড়ে ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে। সেই সঙ্গে অর্থের ঘাটতি পুরো অঞ্চলে এর কার্যক্রমকে বিপন্ন করে তুলেছে।

১৯৪৯ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় যেসব ফিলিস্তিনি নিজেদের বাস্তুভিটা থেকে উচ্ছেদ হয়েছিলেন, তাদের সহায়তার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ) ইউএনআরডব্লিউএ গঠন করেছিল। কিন্তু পর্যাপ্ত তহবিল না থাকায় সংস্থাটি এখন তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে।

মহাসচিব সতর্ক করে বলেন, ইউএনআরডব্লিউএয়ের তহবিলে যদি আরও কাটছাঁট করা হয়, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিষয়: জাতিসংঘফিলিস্তিনঅ্যান্তোনিও গুতেরেসইসরায়েললেবানন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।