Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাকসু ভবনে কক্ষ দখলের অভিযোগ জিএসের বিরুদ্ধে

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২: ৩৮
চাকসু ভবনে কক্ষ দখলের অভিযোগ জিএসের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের বিরুদ্ধে নির্ধারিত কক্ষ ছেড়ে বড় কক্ষে অফিস স্থাপন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে আলোচনা না করার অভিযোগ তুলেছেন ছাত্র সংসদটির যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন এজিএস তৌফিক।

ফেসবুক পোস্টে তিনি কক্ষের ব্যাপারে বলেন, “সাংবাদিক সমিতিটির ব্যবহৃত প্রাক্তন কক্ষটি ভিপির জন্য,পরের কক্ষটি জিএস এবং তারপরেরটি এজিএস। এ প্রক্রিয়ায়ই কক্ষ সাজানোর সব আয়োজন চলছিল। জিএস তার জন্য নির্ধারিত কক্ষ ছেড়ে সামনের বড় কক্ষে অফিস স্থাপন করেছেন। যে কক্ষে তিনি শিফট হয়েছেন, সেটিতে সম্পাদকীয় অথবা অন্যান্যদের বসার কথা ছিল। যেহেতু সম্পাদকীয়রা ২য় তলায় শিফট হয়েছেন সেহেতু এই কক্ষটি 'জুলাই কর্ণার' কিংবা অন্য কোনো কাজে ব্যবহারের কথা তারা বলেছিল। কিন্তু জুলাই কর্ণার কিংবা মুক্তিযুদ্ধ কর্ণার কোনোটি না করে কোনোরূপ আলোচনা ছাড়াই বৃহৎ কক্ষটিতে তিনি তার কার্যালয় বানান।”

তৌফিক আরও বলেন, “আমার জন্য নির্ধারিত কক্ষ থেকে আমার চেয়ার টেবিল এনে রাখা হয় জিএস-এর রুমে। আমার জন্য নির্ধারিত রুম পরিবর্তনের আগে নূন্যতম আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি।”

Advertisement
Advertisement
Advertisement
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি হলেন চাকসু ভিপি ইব্রাহিম রনিcu

সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি বলেন, “চাকসুর বিবৃতি প্রদানের আগে আলোচনা করা হয় না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা কোনো কর্মসূচি গ্রহণের আগেও ন্যূনতম জানানো হয় না। আর দশজন শিক্ষার্থী যেভাবে ফেসবুক পেইজে আপডেট দেখেন আমিও সেভাবে দেখি। নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা দেখিয়ে গিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ছাত্র সংসদকে একটি পক্ষের হাতে ছেড়ে দিয়েছে। অথচ ছাত্র সংসদ হওয়ার কথা ছিলো সকলের। আমার সাথে যে আচরণ হচ্ছে তা অন্যায় ও বৈষম্য।”

এ বিষয়ে জিএস সাঈদ বিন হাবিব বলেন, “বর্তমানে কোনো সম্পাদক না বসায় রুমটি খালি ছিল, সে কারণেই আমি রুমটি ব্যবহার করছি। পূর্বে যত চাকসু হয়েছে, এজিএসের জন্য যে রুমটি ছিল সেটি ছোট হওয়ায় আমরা তাকে বড় রুম পর্যন্ত দিয়েছি। কিন্তু তার রুমটি আমার রুমের চেয়ে ছোট হওয়ায় সে এই অভিযোগ করেছে।”

সাঈদ আরও বলেন, “প্রত্যেকটি প্রোগ্রামে তিনটি করে চিঠি বা দাওয়াত দেওয়া হয় একটি ভিপির জন্য, একটি জিএসের জন্য এবং আরেকটি এজিএসের জন্য। কিছুদিন আগে মেডিকেল সংক্রান্ত প্রোগ্রামটিতেও আলোচনা হয়েছিল, তবে প্রোগ্রামের দিন এজিএস নিজ দলের কর্মসূচির কারণে ঢাকায় চলে যান। হাদি ভাইকে কেন্দ্র করে চাকসুর পক্ষ থেকে চারটি প্রোগ্রাম করা হয়েছে। এর মধ্যে তিনি একটি প্রোগ্রামেও উপস্থিত ছিলেন না। আমি নিজে দুটি প্রোগ্রামে তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তিনি উপস্থিত হননি। পরবর্তীতে তাকে রাতে ছাত্রদলের মিছিলে দেখা যায়।”

বিষয়: চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চাকসু নির্বাচন ২০২৫অভিযোগ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।