
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারিগরি সমস্যা দেখা দেওয়া মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার রাতে চালু হলে রাত থেকে গ্যাসের সংকট কমতে পারে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাউদ্দিন।
আজ বুধবার চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব বলেন কেজিডিসিএল কর্মকর্তা।
সালাউদ্দিন বলেন, “আমাদের এফএসআরইউ যেটা আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। দেশী ও বিদেশি প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করছে। হয়তো আজকে রাত থেকে থেকেই কিছু উন্নতি হবে। প্রায় সাড়ে চারশ মিলিয়ন ঘটফুট গ্যাস আমরা কম পাচ্ছি।
এখানে দুইটা বয়লার ছিল। তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে রাত থেকেই, বাকি অংশ পরবর্তীতে হবে। এতে অর্ধেক আসবে, দুইশ থেকে আড়াইশ মিলিয়ন ঘনফুট হয়তো আসতে পারে।”
চট্টগ্রামের সরবরাহ বিষয়ে জানতে চাইলে মো. সালাউদ্দিন বলেন, “পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ কার্যক্রম চালু রাখছি। আমরা আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করি। আমরা এখন দিতে পারছি প্রায় ২০০ মিলিয়ন ঘণফুট। অন্য সময়ে ২৬০-২৭০ মিরিয়ন ঘনফুটের মতো থাকে, এখন ২০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি দেওয়া যাচ্ছে।”
গত ২১ জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি সমস্যা শুরুর পর থেকেই চট্টগ্রামসহ সারা দেশে গ্যাসের সরবরাহ কমে যায়। বিশেষ করে এলএনজি টার্শিনাল র্নিভর হওয়ায় চট্টগ্রামে সংকট ভয়াবহ আকার ধারণ করে।
গ্যাস সংকটের কারণে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানায় সরবরাহ কমায় কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি বেড়েছে লোডশেডিংও। বাসাবাড়িতে রান্নার চুলা দিনের বেশিরভাগ সময় ধরে জ্বলছে না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির র্দীঘ লাইন পড়েছে।
কেজিডিসিএলের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে গ্যাসের দৈনিক চাহিদা ৩৫০ মিলিয়ন ঘনফুট। এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর চট্টগ্রামে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছিল ২৩০ মিলিয়ন ঘনফুট। গত রোববার এটি কমে ২০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি নামে। সোমবার তা কমে ১৯৪ মিলিয়ন ঘনফুটে নামে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প