Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরে গেল রেললাইনের মাটি, বাঁশ-কলাগাছ দিয়ে ঠেস!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ০১
সরে গেল রেললাইনের মাটি, বাঁশ-কলাগাছ দিয়ে ঠেস!

রেললাইন সাধারণত পাথর আর ব্যালস্টে দাঁড়িয়ে থাকে। কিন্তু ময়মনসিংহের নান্দাইলে তা দাঁড় করানো হয়েছে কলাগাছ আর বালুর বস্তায়।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনাটি ভৈরব-ময়মনসিংহ রেলপথের ৭৫ কিলোমিটার অংশে নান্দাইল উপজেলার শুভখিলা এলাকায়। সংস্কারের নামে রেললাইনের নিচে ফেলা হয়েছে বাঁশের খুঁটি, কলাগাছ ও প্লাস্টিকের বস্তাভরা বালু। দৃশ্যটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, ওই স্থানে দীর্ঘদিন ধরে মাটি সরে গিয়ে রেললাইনের পাথর নড়ে যায়। ফলে ট্রেন চললেই বিকট শব্দ হয়। বগি কেঁপে ওঠে। ট্রেন কখনও ওপরে, কখনও নিচে দুলে যায়। ভেতরের যাত্রী আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ—দু’পক্ষই আতঙ্কে থাকে।

স্থানটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রক্ষণাবেক্ষণের অভাব আর মানবসৃষ্ট ত্রুটিতে বিপদ আরও বাড়ে।

Advertisement
Advertisement
Advertisement

বিষয়টি স্থানীয়রা আঠাবাড়ি রেলস্টেশন কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নিতে সময় লাগে। দীর্ঘদিন পর রেলওয়ের তত্ত্বাবধানে শুরু হয় সংস্কার কাজ। কিন্তু সে সংস্কার যেন নতুন করে ভয় বাড়ায়। নিচু অংশের দুই পাশে প্লাস্টিকের বস্তায় বালু ভরে ফেলা হয়। বস্তা ঠেকাতে ফেলা হয় কলাগাছ। বাঁশ পুঁতে তা আটকে রাখার চেষ্টা চলে।

পথম দিনই দ্রুতগামী বিজয় এক্সপ্রেস চলার সময় আবারও বিকট শব্দ শোনা যায়। স্থানীয়দের অভিযোগ, রেললাইন স্থিতিশীল করার জন্য যেখানে পাথর ও ব্যালস্ট দরকার, সেখানে কলাগাছ ব্যবহার করা হয়েছে। তাঁদের ভাষায়, এটি সংস্কার নয়। খামখেয়ালিপনা আর অনিয়ম।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, “কলাগাছ দিয়ে সংস্কার, এটা হওয়ার কথা না।”

তিনি প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি, ছবি পাঠাতে বলেন। ওয়াটসঅ্যাপে ছবি দেখে তিনি বলেন, “এভাবে কাজ করা ঠিক হয়নি। যারা করেছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে মাটি সরে যাওয়ার জন্য তিনি স্থানীয় বসবাসকারীদের দায়ী করেন। মানবসৃষ্ট ত্রুটির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিষয়: রেলময়মনসিংহরেলওয়েনান্দাইল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।