চরচা ডেস্ক

আজ ঐতিহাসিক ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ৫টা ৫৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।
রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে সেখানে তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা বাসস জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গনি এবং তিন বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের বেদীতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় রাষ্ট্রীয় সালাম শেষে বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
পরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বীর শহীদদের স্মরণে মোনাজাতে অংশ নেন।
এরপর বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা, কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করে।
প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। ভিআইপিদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সবার জন্য।