
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে গেট এক ফুট পর্যন্ত খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি থেকে বাড়িয়ে এক ফুট পর্যন্ত খোলা হয়। এতে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ১৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী তারেক আহমেদ বলেন, হ্রদের পানির স্তর ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে গেটগুলো খোলা হচ্ছে।
তারেক আহমেদ বলেন, “পানির স্তর বাড়তে থাকলে রোববার সকাল ১০টার দিকে গেট আরও এক থেকে দুই ফুট পর্যন্ত খোলা হতে পারে।”
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গেট দুই ফুট পর্যন্ত খোলা হলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হতে পারে।
এর আগে গতকাল রাত ৮টার দিকে ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি বের হতে থাকে। পরে হ্রদের পানির স্তর ও চাপ বাড়তে থাকায় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গেট খোলার পরিমাণ দ্বিগুণ করে এক ফুট করা হয়।
কর্তৃপক্ষ বলেন, পানির স্তর আরও বাড়লে গেটগুলো আরও খোলার সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে, স্পিলওয়ে গেট দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় কাপ্তাই বাঁধের ভাটিতে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে।
কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমেও বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, স্পিলওয়ে গেট দিয়ে অতিরিক্ত পানি ছাড়ার কারণে নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প