Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কানাডায় আন্ডারওয়াটার রোবোটিক্সে বাংলাদেশের অনন্য গৌরব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৭: ২৫
কানাডায় আন্ডারওয়াটার রোবোটিক্সে বাংলাদেশের অনন্য গৌরব

কানাডায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা মেট আরওভি ২০২৬ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-এ বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর দল ‘এমআইএসটি মাভিরোভ’। প্রতিযোগিতার ‘পাইওনিয়ার ক্লাস’ বিভাগে দলটির প্রধান আন্ডারওয়াটার রোবট ‘মাভিরিও আরওভি’ অনন্য এ সাফল্য অর্জন করে।

Advertisement
Advertisement
Advertisement

গত ২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৭৭টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। তীব্র প্রতিযোগিতার মধ্যে সব বিভাগে সর্বোচ্চ সম্মিলিত স্কোর অর্জন করে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের দল ‘এমআইএসটি মাভিরোভ’ ওভারঅল চ্যাম্পিয়ন হিসেবে শীর্ষস্থান অধিকার করে।

চ্যাম্পিয়ন রোবট ‘মাভিরিও আরওভি’ হলো রিমোটলি অপারেটেড একটি অত্যাধুনিক আন্ডারওয়াটার রোবট। এটি পানির নিচে জটিল প্রকৌশলগত কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। রোবটটি সমুদ্রের তলদেশ অনুসন্ধান, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ এবং পানির নিচের বড় বড় অবকাঠামো পরিদর্শন ও মেরামতের কাজে দক্ষতার সাথে ভূমিকা রাখতে সক্ষম। শিক্ষার্থীদের নিজস্ব পরিকল্পনা, নিখুঁত নকশা ও নির্মাণ দক্ষতার ফলেই এই বিশ্বমানের রোবটটি তৈরি করা সম্ভব হয়েছে।

এমআইএসটির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘এমআইএসটি মাভিরোভ’ দলটি গঠিত হয়। ক্যাপ্টেন মোহাম্মদ মইনুল হাসানের দূরদর্শী তত্ত্বাবধানে পরিচালিত এই দলে ১১ জন মূল সদস্য এবং ২৪ জন সাধারণ সদস্য কাজ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

যাত্রার শুরু থেকেই এমআইএসটি -এর ইইসিই বিভাগ ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জুগিয়েছেন। সম্মিলিত সহযোগিতা ও কৃতজ্ঞতা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার এই যাত্রায় অনেকগুলো প্রতিষ্ঠান অর্থায়নের মাধ্যমে পাশে দাঁড়িয়েছিল।

দলটির পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, পূবালী ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, চিটাগং ড্রাই ডক লিমিটেড, স্কিউব টেকনোলজিস লিমিটেড, সিটি গ্রুপ, এসকেএস , ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন সার্ভিসেস অফ বাংলাদেশ লিমিটেড এবং ব্লু প্ল্যানেট গ্রুপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

‘মেরিন টেকনোলজি সোসাইটি’ আয়োজিত এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবোটিক্স ইভেন্ট হিসেবে স্বীকৃত। প্রতি বছর বাস্তব জীবনের সামুদ্রিক প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিষয়: বাংলাদেশ কোস্ট গার্ডবাংলাদেশকানাডাকোস্টগার্ডপূবালী ব্যাংকপ্রতিযোগিতানৌবাহিনী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প