Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেসিকে মনে করিয়ে দেওয়া গোল আর্জেন্টিনার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯: ০০
মেসিকে মনে করিয়ে দেওয়া গোল আর্জেন্টিনার

বক্সের ঠিক বাইরে একটু ডানদিকে যখন ফ্রি-কিকটা পেল আর্জেন্টিনা, ধারাভাষ্যকারের কণ্ঠে লিওনেল মেসির নাম। ক্যামেরা খুঁজে নিল বেঞ্চে থাকা আর্জেন্টিনা অধিনায়ককে।

Advertisement
Advertisement
Advertisement

ফ্রি কিক নিলেন জিওভানি লো সেলসো। তিনি শট নেওয়ার আগেই জর্ডান গোলকিপার ঠিক কী ভেবে গোলপোস্টের এক দিক ফাঁকা করে দিয়ে নিজেরই দাঁড় করানো মানবদেয়ালের রেখায় অবস্থান নিলেন, তিনি ভালো জানেন। তবে সুযোগটা পুরোপুরি ব্যবহার করলেন লো সেলসো। সহজ শটে বল জালে!

ক্যামেরা আবার খুঁজে নিল বেঞ্চে বসে থাকা লিওনেল মেসিকে। হাসছেন। ধারাভাষ্যকার বললেন, এ হাসি ‘গোলটা ভালো হয়েছে’ স্বীকৃতির!

আগের দুই ম্যাচেই জিতে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার জন্য জর্ডান ম্যাচ পরীক্ষা-নিরীক্ষার, মেসি তাই আজ শুরু থেকে খেলছেন না। তার অনুপস্থিতিতে তাকেই মনে করিয়ে দেওয়া গোলে ১৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লো সেলসো। দুর্মুখেরা অবশ্য এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে লওতারো মার্তিনেসের গোলেও কাতার বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার জন্য নিয়মিত হয়ে যাওয়া চিত্রে মেসিকে খুঁজে নিতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

তা যা-ই হোক, ডালাসে লো সেলসো আর মার্তিনেসের সৌজন্যে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে ব্যবধানটা এর দ্বিগুণও হতে পারত আর্জেন্টিনার জন্য। তবে বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত দেখা জর্ডানও একেবারে ছেড়ে কথা বলছে না। প্রেসিংয়ে ক্ষিপ্রতা দেখাচ্ছে দলটা, আর্জেন্টিনা বক্সের আশপাশে গিয়ে খেই হারিয়ে না ফেললে তাদের দু-একটি পাল্টা আক্রমণ আর্জেন্টিনাকে আরও ভোগাতে পারত।

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬জর্ডানআর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।