আর্জেন্টিনা ২ : ১ ইংল্যান্ড
চরচা ডেস্ক

ঘুমপাড়ানি প্রথমার্ধের পর ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলটা কি ঘুমের ট্যাবলেট হয়ে এসেছিল ইংল্যান্ডের জন্য?
আর আর্জেন্টিনার জন্য চোখে পানির ঝাপটা?
না হলে ডালাসে আজ দ্বিতীয় সেমিফাইনালে যা হলো, সেটাকে আর কীভাবে ব্যাখ্যা করবেন?
এক গোল করেই ইংল্যান্ড এতটা ডিফেন্সিভ হয়ে পড়ল যে, ভ্রম হলো, তাদের ফাইনাল কি অতটুকুতেই নিশ্চিত হয়ে গেল নাকি! তখনো তো ম্যাচের অন্তত ৩৫ মিনিট বাকি, ব্যবধান মাত্র এক গোলের। তার চেয়ে বড় কথা, প্রতিপক্ষ দলটার নাম আর্জেন্টিনা।
লিওনেল মেসির আর্জেন্টিনা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নকআউট পর্বে আগের তিন ম্যাচেই অবিশ্বাস্য গল্প লিখে টিকে যাওয়া আর্জেন্টিনা।
আজ আরেকবার ফিরে আসার অবিশ্বাস্য গল্প লিখে, শেষ সাত মিনিটে দুই গোল করে, দুর্দান্ত আর্জেন্টিনা উঠে গেল ফাইনালে। ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের এক ম্যাচ দূরত্বে চলে গেল আর্জেন্টিনা, যেখানে তাদের অপেক্ষায় স্পেন।
ইংল্যান্ড গোলের পর ডিফেন্সিভ হলো। এদিকে আর্জেন্টিনা গোল খেয়ে যেন গা ঝাড়া দিয়ে উঠল। মেসি 'মেসি' হয়ে দেখা দিলেন। এরপর বাকি অংশে খেলা হলো ইংল্যান্ডের ডি-বক্সের আশপাশে।
ম্যাচের শুরুতে ধাক্কাধাক্কি আর ঝগড়াঝাটিতে ইংল্যান্ডকে নিজেদের 'স্ট্রিট ফুটবলের' স্বাদ দেওয়া আর্জেন্টিনা গোলটা খাওয়ার পর নিজেদের ঝাঁজ বোঝাল ইংল্যান্ডকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং গবেষণা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।