চরচা ডেস্ক

কক্রোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার একদিন পরই কেন্দ্রের ওপর চাপ আরও বাড়াতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশ্যে এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের গণমাধ্যম এনডিটিভির এক খবরে জানা গেছে, এই অবস্থান কর্মসূচি থেকে তাদের আটক করা হয়েছে।
আটকের পর তাদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।
এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন রাহুল গান্ধী।
मोदी की तानाशाही देखिए।
— Congress (@INCIndia) July 21, 2026
देश के नेता विपक्ष के साथ ऐसा सुलूक किया जा रहा है।
शर्मनाक! pic.twitter.com/mPvojsUnbA
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, “শিক্ষার্থীদের ওপর আঘাত মানে ভারতের প্রতিটি পরিবারের ওপর আঘাত। প্রধানমন্ত্রী মোদি ভাবছেন তিনি কোনো জবাব না দিয়ে, কোনো পরিণতি ভোগ না করেই পার পেয়ে যাবেন। তা হতে পারে না—অন্তত এবার নয়। দেশপ্রেমী যে সকল ভারতীয় বিশ্বাস করেন আমাদের শিক্ষার্থীরা বিচার পাওয়ার যোগ্য, আমি তাদের সবাইকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনা কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না।”
মঙ্গলবার বিকেলে কংগ্রেস সভাপতি ও গান্ধী ভাই-বোনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা খাড়গের বাড়ির সামনে জড়ো হন এবং সেখান থেকে লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন।