Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৭: ২০
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি
লিওনেল মেসি। ছবি: চরচা

মেগা টুর্নামেন্টের জমকালো গ্যালারি ও ফুটবলের চোখধাঁধানো লড়াইয়ের আড়ালে ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক নজিরবিহীন নিরাপত্তাবলয়।

Advertisement
Advertisement
Advertisement

কোটি কোটি দর্শক যখন মাঠে ও পর্দায় মেতে ছিলেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, ঠিক তখনই পর্দার অন্তরালে যৌথ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকে সামলাতে হয়েছে একাধিক নাশকতামূলক ষড়যন্ত্র।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও অংশ নেওয়া দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপজুড়ে প্রতিদিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে।

সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকার অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেল।

Advertisement
Advertisement
Advertisement

সেখান থেকেই জানা গেছে, বিশ্বকাপের অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারিরা পুরো টুর্নামেন্টজুড়ে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, আয়োজক দেশগুলোতে সবচেয়ে বেশি ও মারাত্মক হুমকির মুখোমুখি হন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ম্যারাডোনার পর ৩৬ বছর, মেসির পর কত বছর লাগবে আর্জেন্টিনার?messi 13

টেক্সাসের আর্লিংটনে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে ড্যালাস বিমানবন্দরে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে বোমাতঙ্ক ছড়ায়।

ওই ব্যক্তি দাবি করে, তার কাছে হাতে তৈরি বোমা ও এআর-১৫ রাইফেল রয়েছে এবং তিনি মেসি ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছেন।

এর কিছুদিন পর আটলান্টায় মিশরের বিপক্ষে ম্যাচের দিন ‘এক্স’ প্ল্যাটফর্মে এক ব্যক্তি নিজের শরীরে চার বোম বেঁধে স্টেডিয়ামে ঢুকে মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

একই দিনে স্টেডিয়ামের ডাস্টবিনে বিস্ফোরক রাখার খবরে জরুরি চিরুনি অভিযান চালায় বোম্ব স্কোয়াড।

নথিতে উঠে এসেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেও ছিল নিরাপত্তার শঙ্ক। হিউস্টনে পর্তুগাল দলের হোটেল ও রোনালদোর কক্ষের গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টাকালে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পাশাপাশি, ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সাইবার আক্রমণের শিকার হন এবং রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ারকে দেওয়া হয় হত্যার হুমকি।

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত ম্যাচের পর তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রায় ‘ছয় হাজার হুমকিমূলক বার্তা’ পাঠানো হয়।

এসব বার্তার সিংহভাগই ছিল মিশরীয় নাগরিকদের কাছ থেকে।

শুধু লেতেক্সিয়ার নন, ওই ম্যাচে ভিএআর দায়িত্বে থাকা ফরাসি রেফারি উইলি দেলাজোদকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

বিষয়: লিওনেল মেসিবিশ্বকাপবোমা  
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক