চরচা প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আমেনা খাতুন নামে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে হাজারীবাগে বসবাস করতেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সোয়া তিনটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা শান্ত বলেন, “আমার ফুপু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ দুপুরে কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাঁচতলার ছাদে উঠে হঠাৎ নিচে লাফিয়ে পড়েন। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।