
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
নিজের ঘরের বারান্দায় বসে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করার সময়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন গৃহবধূ। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবা জান্নাত মুন্নী (১৯) ছাদেক আহমেদের স্ত্রী। একবছর আগে তাদের বিয়ে হয়েছিল।
রাকিবা জান্নাত মুন্নীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, আজ সকাল থেকে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ একটি বজ্রপাত ছাদেক আহমেদের টিনশেড বাড়ির কর্নারে আঘাত হানে। এতে বাড়ির চাল ফুটো হয়ে বজ্রের আঘাত বারান্দায় এসে পড়ে।
এ সময় রাকিবা জান্নাত মুন্নী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই রাকিবা জান্নাত মুন্নী আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বামী ছাদেক আহমেদ বলেন, “আমার স্ত্রী মুন্নী পরিবারের সবার সঙ্গে খুবই অমায়িক ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়ের এক বছরের মাথায় তাকে হারিয়ে আমাদের পরিবারে গভীর শোক নেমে এসেছে।”
নিহত রাকিবা জান্নাত মুন্নীর আত্মীয় মোহাম্মদ আলমগীর জানান, এক বছর আগে ছাদেক আহমেদের সঙ্গে রাকিবা জান্নাত মুন্নীর বিয়ে হয়েছিল। মুন্নীর বাবার বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প