Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচনী ব্যয়ের হিসাব দেননি ২১ প্রার্থী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২০: ৩৪
নির্বাচনী ব্যয়ের হিসাব দেননি ২১ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেননি। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব দাখিল না করায় তাদের জন্য নতুন করে আগামী ১৪ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে ইসি। আজ রোববার ইসির উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৬ মে পর্যন্ত। তবে ওই সময়ের মধ্যেও ২১ জন প্রার্থী হিসাব জমা না দেওয়ায় কমিশন আবারও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

যেসব প্রার্থী এখনো ব্যয়ের হিসাব জমা দেননি, তারা হলেন—নীলফামারী-৪ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর, লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)-এর হাবিব মো. ফারুল, রংপুর-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চাপাইনবাবগঞ্জ-১ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল হালিম, নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন, ভোলা-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন, আমজনতার দলের মো. আলাউদ্দিন, ভোলা-৩ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আবু তৈয়ব, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর আবুল কালাম, আমজনতার দলের মো. জালাল উদ্দিন রুমি, ময়মনসিংহ-৫ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, ঢাকা-১৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-এর মো. লিটন, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুশতাক আহমদ, চাঁদপুর-২ আসনে নাগরিক ঐক্যের মো. এনামুল হক, চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম এবং বান্দরবান আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর আবু সাঈদ মো. সুজা উদ্দিন।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

নির্বাচন কমিশন ২৫ ফেব্রুয়ারি এক চিঠিতে প্রার্থীদের ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে অনুরোধ জানিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেক প্রার্থী হিসাব জমা না দেওয়ায় প্রথম দফায় সময় বাড়িয়ে ৬ মে পর্যন্ত করা হয়।

বিষয়: প্রার্থীজাতীয় পার্টিনির্বাচনজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাসদইসি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক