Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কুরাসাওকে ‘ব্রাজিল’ বানিয়ে দিল জার্মানি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১: ১৯
কুরাসাওকে ‘ব্রাজিল’ বানিয়ে দিল জার্মানি

হারল কুরাসাও, পুরোনো ব্যথা বুঝি জেগে উঠল ব্রাজিলের!

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপে এবারই প্রথম খেলতে এসেছে ৪৪৪ বর্গ কিলোমিটার আয়তন আর প্রায় দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও। আয়তন আর জনসংখ্যায় বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে ছোট দেশটি আজই প্রথম বিশ্বকাপে মাঠে নেমেছে। কিন্তু প্রতিপক্ষ যখন জার্মানি, ম্যাচটাতে জয়-হারের প্রশ্ন আর পাত্তা পায়নি, ম্যাচের আগে আলোচনা হয়েছিল স্কোরলাইনে সম্ভাব্য ব্যবধান নিয়ে।

সে হিসাবে কুরাসাওকে ‘ব্রাজিল’ই বানিয়ে দিয়েছে জার্মানি! এতটুকু বলার পর ম্যাচের স্কোরলাইন বুঝে নিতে ফুটবলের খবরাখবর রাখা কোনো দর্শকেরই কষ্ট হয় না। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে যে ব্যবধানে হারিয়েছিল, হিউস্টন স্টেডিয়ামে আজ কুরাসাওকে ঠিক সেই ৭-১ ব্যবধানেই হারিয়েছে জার্মানি।

Advertisement
Advertisement
Advertisement

র‍্যাঙ্কিংয়ে ১০ম জার্মানি চারবারের বিশ্বকাপজয়ী, কুরাসাওয়ের র‍্যাঙ্কিং ৮২তম। ধারে কিংবা ভারে, কোনো দিক থেকেই তো দুই দলের তুলনা হয় না! তারওপর ‘প্লেয়ার ফর প্লেয়ার’ তুলনায় আকাশ-মাটির পার্থক্যে পিছিয়ে থাকা কুরাসাওয়ের আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা সম্ভবত এমন স্কোরলাইনের পেছনে বেশি দায়ী।

ম্যাচের ৩৫ মিনিট পর্যন্তও অবশ্য এমন স্কোরলাইন ভাবাও যায়নি! ৬ মিনিটে ফেলিক্স মেচার গোলে এগিয়ে যায় জার্মানি, কিন্তু ২১ মিনিটে লিভানো কমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে কুরাসাও!

২১ মিনিটে লিভানো কমেনেনসিয়ার গোলে ১-১ সমতায় ফেরে কুরাসাও! ছবি: এক্স
২১ মিনিটে লিভানো কমেনেনসিয়ার গোলে ১-১ সমতায় ফেরে কুরাসাও! ছবি: এক্স

কিন্তু বিরতির আগের মিনিট দশেকে কুরাসাও যেন পথ হারিয়ে ফেলে। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টসের গোলে বিরতিতেই নির্ভার হয়ে ড্রেসিংরুমে ফেরে জার্মানি।

দ্বিতীয়ার্ধে এরপর শুধু জার্মানির গোল উৎসবই চলল! বিরতি থেকে ফিরে কুরাসাও গুছিয়ে উঠতে না উঠতেই জামাল মুসিয়ালার গোল, ৬৮ আর ৭৮ মিনিটে দুই গোল বদলি নামা দুই খেলোয়াড় নাথানিয়েল ব্রাউন আর ডেনিস উনদাভের।

এরপর যে আর কুরাসাও গোল খায়নি, তাতেও সম্ভবত অস্বস্তি বোধ হয়েছে ব্রাজিল সমর্থকদেরই!

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬ব্রাজিল ফুটবলজার্মানিকুরাসাও
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।