
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

এক মাস আগেও জাতীয় দলে সাকিব আল হাসানের জায়গা আছে কি না, এমন প্রশ্নের উত্তর হরহামেশাই দিতে হতো নির্বাচকদের। ২০২৭ বিশ্বকাপের ভাবনায় তাকে রাখা উচিত, এমন আলোচনাও বাতাসে ভেসেছে। তবে দিল্লিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি হাজির হয়ে ক্রিকেটার আর রাজনীতিবিদ সাকিব যেন একাকার হয়ে গেছেন। সাবেক অধিনায়ককে আর খেলোয়াড় হিসেবে আলাদা বিবেচনা করার অবস্থানে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও গত দুই বছর ধরে সাকিবের প্রসঙ্গটা একই জায়গায় আটকে আছে। বিভিন্ন পক্ষ সাকিবকে ফেরানোর কথা বললেও দেশের ক্রিকেটে তিনি অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে আছেন। তামিমের বোর্ডের পক্ষ থেকেও গত কয়েক মাসে সাকিবের ফেরার ব্যাপারে ইতিবাচক কিছুই বলা হয়নি।
এরই মধ্যে গত ৫ আগস্ট ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন সাকিব। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করে বলে দেন, খেলোয়াড় সাকিবের ব্যাপারে তাদের আর নমনীয় থাকার সুযোগ নেই।
তাই দেশের ক্রিকেটে সাকিব অধ্যায়ের কার্যত শেষই দেখা হচ্ছে। তবে বিসিবি দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিবকে না খেলতে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছে বলেই খবর রটেছে।
নামটা সাকিব বলেই কোনটা সঠিক খবর, আর কোনটা ভুল, তা নিরূপণ করা প্রায়ই কঠিন হয়ে পড়ে। তবে চরচাকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবকে নিয়ে তারা কঠোর হতে পারেন।
তিনি বলেছেন, “৫ আগস্টের সংবাদ সম্মেলনে যোগ দিয়ে কিন্তু সাকিবই নিশ্চিত করে দিয়েছেন, তিনি আর বাংলাদেশের হয়ে খেলতে চান না। যেহেতু রাজনীতিবিদ হিসেবেই তিনি নিজেকে দেখছেন, তাই বিসিবিও এখন থেকে তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এনওসি দেওয়ার আগে নতুন করে ভাববে। বোর্ড সভাপতি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”
হত্যা, চেক জালিয়াতিসহ কয়েকটি মামলায় আসামি সাকিব ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার কথা বলেছেন সাম্প্রতিক সময়েও। সেই লক্ষ্যে নিজেকে ফিট রাখতে দুনিয়াজুড়ে অখ্যাত সব ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে বেড়াচ্ছেন তিনি।
সাকিব বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় না হলেও এসব লিগে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র নিতে হয়। বিসিবি যদি এখন থেকে সেটা না দেয়, তাহলে এসব লিগে খেলা নিয়ে বিপাকেই পড়ে যাবেন তিনি। তবে সাকিব যদি অবসরের ঘোষণা দিয়ে দেন, সেক্ষেত্রে তাকে বিসিবির কাছ থেকে এই অনাপত্তিপত্র নিতে হবে না।
হঠাৎ সাকিবের বিদেশি লিগে খেলা আটকে দেওয়ার চিন্তা কেন করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা? বিসিবির একটি সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকেও সাকিবকে আর ক্রিকেটার হিসেবে বিবেচনা না করতে বলা হয়েছে। তবে বিদেশি লিগে সাকিবকে অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি। বিসিবির শীর্ষ নীতি-নির্ধারকেরাই চাচ্ছেন সাকিবের বিষয়ে আর বিতর্কে না জড়াতে। আর তাই এমন সিদ্ধান্ত নেওয়ার চিন্তা তাদের।
এছাড়াও সাকিবের ক্রমাগত জুয়ার প্রচারণা চালিয়ে যাওয়ার বিষয়টিও নাকি বিসিবি ভালোভাবে নিচ্ছে না। যদিও বছরের পর বছর ধরেই এই কাজটা তিনি প্রকাশ্যে করে যাচ্ছেন। তবে সময় যখন খারাপ যায়, তখন যেকোনো বিষয়েও কাউকে কাঠগড়ায় তোলা যায়।
সাকিবের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়তো হতে যাচ্ছে। বিসিবি যদি শেষ পর্যন্ত তাকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন সাকিব কেমন প্রতিক্রিয়া দেখান, সেটাই বলে দেবে তার গতিপথ।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প