Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চবিতে মুছে দেওয়া হলো গোলাম আযমের ছবি

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৭
চবিতে মুছে দেওয়া হলো গোলাম আযমের ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত গোলাম আযম এবং উপ-উপাচার্য (চবি) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের প্রতিকৃতি কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আঁকা প্রতিকৃতিগুলো কালো রঙে মুছে ফেলা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর ব্যানারে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা অংশ নেন। ওই কর্মসূচির অংশ হিসেবেই প্রশাসনিক ভবনের সামনে গোলাম আযম ও উপ-উপাচার্যের প্রতিকৃতি আঁকা হয়।

প্রতিকৃতি আঁকায় যুক্ত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদ এবং উপ-উপাচার্যের পদত্যাগ দাবির প্রতীক হিসেবেই এই প্রতিকৃতি আঁকা হয়েছিল।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এবং যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়, তারাই এই প্রতিকৃতিগুলো কালো কালি দিয়ে মুছে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, কারা বা কীভাবে প্রতিকৃতিগুলো কালো রঙে ঢেকে দিয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

বিষয়: প্রক্টরচবিছাত্রদলশিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মানবতাবিরোধী অপরাধ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক