Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অজুহাত নেই কামিন্সের, সব কৃতিত্ব দিলেন নাজমুলদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২: ৩৫
অজুহাত নেই কামিন্সের, সব কৃতিত্ব দিলেন নাজমুলদের
ছবি : বিসিবি

অস্ট্রেলিয়ান সামারের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বলেই হয়ত কিছুটা গা-ছাড়া ভাব ছিল অস্ট্রেলিয়ার। মাঠের ক্রিকেটে সেই সুযোগ লুফে নিতে ভুল করেনি নাজমুল হোসেনের দল। চার দিন ধরে প্রতিপক্ষের ওপর ছরি ঘুরিয়ে তুলে নিয়েছে অবিশ্বাস্য এক জয়। এমন হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কোনো অজুহাতও খুঁজে পাচ্ছেন না।

Advertisement
Advertisement
Advertisement

২৩ বছর আগে বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে দুই টেস্টেই অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ব্যবধানে। আর এবার অল্পের জন্য নিজেদেরই সেই লজ্জায় পড়তে হয়নি। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতেই পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত সাড়ে চার দিনেই হারতে হয়েছে ৯ উইকেটে।

Advertisement
Advertisement
Advertisement

টেস্টে বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়WhatsApp-Image-2026-08-16-at-11.14

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স হারের পেছনে সর্বনাশ দেখছেন প্রথম ইনিংসের বিপর্যয়ে, “সম্ভবত প্রথম দিনটাই আমাদের পিছিয়ে দিয়েছে। প্রথম দিনের উইকেটে শুরুতে বোলারদের জন্য কিছুটা সহায়তা ছিল। কিন্তু এমন কন্ডিশনে আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হবে। আমার কাছে মনে হয়, আমাদের প্রস্তুতি মোটামুটি নিখুঁতই ছিল। ছেলেদের নিবেদনে কোনো ঘাটতি দেখিনি আমি। তাই কোনো অজুহাত দিতে চাই না। বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।”

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে অল্পে আটকে দেওয়ার পর বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। ২২৮ রানের সেই লিড নিয়েই মূলত জয়ের দিকে এগিয়ে যায় নাজমুলের দল। অস্ট্রেলিয়া ২৮৪ রান করেও তাই টার্গেট দিতে পারে মাত্র ৫৭ রানের।

কামিন্স রাখঢাক না রেখে প্রশংসা করেছেন বাংলাদেশের, “তারা খুব ভালো খেলেছে। সত্যি বলতে, প্রায় সব বিভাগেই বাংলাদেশ আমাদের ছাড়িয়ে গেছে। তারা খুব ধৈর্যশীল ছিল এবং চার দিন ধরেই বেশ নিয়ন্ত্রিত ক্রিকেট খেলেছে। আর একবার পিছিয়ে পড়ার পর এই ধরনের ম্যাচে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায়।”

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।