Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আর যুদ্ধ করতে চান না জেলেনস্কি, ২০-দফা শান্তি প্রস্তাব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮: ১৩
আর যুদ্ধ করতে চান না জেলেনস্কি, ২০-দফা শান্তি প্রস্তাব

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন, যেখানে মস্কোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের সম্ভাবনাও রাখা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেলেনস্কি তার ২০-দফা পরিকল্পনাকে যুদ্ধ শেষ করার প্রধান কাঠামো হিসেবে দেখছেন। এতে প্রস্তাব করা হয়েছে, রাশিয়া যদি আবার ইউক্রেনে আক্রমণ করে, তাহলে আমেরিকা, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার নিরাপত্তা নিশ্চয়তা পাবে ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের প্রশ্নে জেলেনস্কি বলেন, সেখানে একটি “ফ্রি ইকোনমিক জোন” গঠনের পরিকল্পনা করেছেন তিনি।

সাংবাদিকদের জেলেনস্কি জানান, ইউক্রেন ও আমেরিকার আলোচকরা একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পথ খুঁজছেন। এখন দুটি বিকল্প আছে- হয় যুদ্ধ চলবে, নয়তো সম্ভাব্য সব অর্থনৈতিক অঞ্চল নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই ২০ দফা পরিকল্পনাকে মার্কিন দূত স্টিভ উইটকফের ২৮ দফার হালনাগাদ রূপ হিসেবে দেখা হচ্ছে, যা ক্রেমলিনের দাবির মতোই।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়া জোর দিয়ে বলছে, শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনকে তার পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের এক-চতুর্থাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। বাকি অংশ ইতোমধ্যেই রাশিয়ার দখলে রয়েছে।

ভূখণ্ড সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো নেতৃত্ব পর্যায়ে সমাধান করতে হবে বলে উল্লেখ করে জেলেনস্কি জানান, প্রস্তাবটি ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে এবং ৮ লাখ সদস্যের সামরিক শক্তি বজায় রাখার সুযোগ থাকবে।

জেলেনস্কির এই পরিকল্পনার অনেক অংশই বার্লিনে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেখানে মার্কিন আলোচক উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে আলোচনা মায়ামিতে স্থানান্তরিত হয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদল আলাদাভাবে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ এবং তারপর ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

বিষয়: রাশিয়াভলোদিমির জেলেনস্কিইউক্রেনপ্রেসিডেন্টভ্লাদিমির পুতিন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।