Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংবিধান নতুন করে লিখব না, সংশোধনের জন্য সবাই বসব: চিফ হুইপ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৭: ১০
সংবিধান নতুন করে লিখব না, সংশোধনের জন্য সবাই বসব: চিফ হুইপ
ছবি: ‍চিফ হুইপ

জাতীয় ঐক্য ও সকলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধান নতুন করে না লিখে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদের’ প্রতিটি বিষয় বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।’’ বাস্তবায়নের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, ‘‘১৯৫০ সালে গৃহীত ভারতের সংবিধান এ পর্যন্ত ১০৬ বার সংশোধন করা হলেও তা নতুন করে লেখা হয়নি। বাংলাদেশেও একই নীতি অনুসরণ করা হবে।’’ একটি কমা পরিবর্তন করলেও তা সংস্কার বা সংশোধন হিসেবে গণ্য হবে এবং এই পরিবর্তনের সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণের আবহে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। সংসদে বিরোধীদল ১১-দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব কর্নেল (অব.) অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

মনোনয়ন জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। জুলাই সনদের সংস্কার আগে বাস্তবায়িত হলে এবারই প্রার্থীরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন বলে মন্তব্য করেন জামায়াত নেতৃবৃন্দ।

বিরোধীদলের এ অবস্থানের প্রেক্ষাপটে চিফ হুইপ পুনরুল্লেখ করেন যে, সংবিধানের কোনো স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবর্তন একা না করে সকলের মতামত নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের পথে হাঁটবে সরকার।

বিষয়: প্রধানমন্ত্রীভারতসংস্কারসংসদজুলাই সনদসংবিধানরাজনীতি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক