Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইয়াসির লড়লেন, অন্যরা হারালেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২০: ৩৫
ইয়াসির লড়লেন, অন্যরা হারালেন

বোলাররা শেষের দিকে গিয়ে খেই হারালেও টার্গেটটা অসম্ভব ছিল না। দরকার ছিল পরিস্থিতির চাহিদা মিটিয়ে ব্যাটিং করা। লম্বা সময় পর দলে ফেরা ইয়াসির আলিই কেবল পারলেন সেটা। অন্য ব্যাটসম্যনদের ব্যর্থতার ভিড়ে একাই লড়লেন, তবে শেষ রক্ষা আর হলো না। বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ।

Advertisement
Advertisement
Advertisement

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ৩২ রানে। ১৭১ রানে টার্গেটে ১৯ ওভারে ১৩৮ রান অলআউট হয়েছে স্বাগতিকরা।

বিশাল রান তাড়ায় শুরুটা যেমন দরকার, হয়েছিল ঠিক তেমনটাই। সিকান্দার রাজার প্রথম ওভারে দুই বাউন্ডারি হাঁকান ওপেনাররা। তিন ওভারেই হয়ে যায় ২২ রান। তবে জোড়া আঘাতে বাংলাদেশকে চাপে ফেলে দেন রিচার্ড এনগারাভা। শিকার বানান তানজিদ হাসান ও সাইফ হাসানকে।

বাংলাদেশের বিপত্তির শুরু সেখানেই। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পেছনে বড় কারণ ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের অধারাভিকতা। এই ম্যাচেও চিত্রটা একই। ৪৫ মাস পর দলে ফেরা ইয়াসির অবশ্য সেই দলে নেই। তিনি ইনিংসের সূচনা থেকে বড় শট খেলে চাপ কমানোর চেষ্টা করেন।

Advertisement
Advertisement
Advertisement

অধিনায়ক তাওহীদ হৃদয় পারেননি তাল মেলাতে। ১৩ বলে মাত্র ১৪ রান আসে তার ব্যাট থেকে। নুরুল হাসানও (৩) অল্পে ফিরলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ, ম্যাচের রোমাঞ্চ প্রায় শেষ সেখানেই।

এরপর নিঃসঙ্গ লড়াই চালিয়ে যান ইয়াসির। অন্যদের ব্যর্থতার দিনে তিনি সাবলীল ব্যাটিংয়ে বুঝিয়ে দেন, রান করাটা মোটেও কঠিন ছিল না। মাত্র ৩২ বলে করে ফেলেন ফিফটি।

তবে অন্যপ্রান্তে তাকে বাড়তি চাপে ফেলেন শেখ মাহেদি হাসান। ১০৫ স্ট্রাইক রেটে করতে পারেন মাত্র ১৯ রান। অতি আগ্রাসী হতে গিয়ে তাই শেষ পর্যন্ত এনগারাভার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন। তবে তার আগে করেন ৩৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৪ রান।

এর আগে টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ পারেননি লক্ষ্যটা অল্প রানে রাখতে। ১২ ওভার পর্যন্ত জিম্বাবুয়েকে চাপে রাখলেও শেষের দিকে গিয়ে তালগোল পাকান বোলাররা। ৪ উইকেট নেওয়া নাহিদের স্পেলের পরও তাই বোর্ডে জেতার জন্য যথেষ্ট রান জমা করে স্বাগতিকরা।

বিষয়: জিম্বাবুয়েবাংলাদেশক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক