
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনে ছিল মাতৃভাষার মর্যাদা, ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের সূচনা হয় স্বপ্নাদেবী মেমোরিয়াল হলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস-এর ডিন ও মণিপুরী বিভাগের অধ্যাপক ননী গোপাল সিংহা, কাছাড় কলেজের অধ্যক্ষ সুকুমার ভট্টাচার্য, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীষ ভট্টাচার্যসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে সংস্কৃত বিভাগের সেমিনার হলে উদ্বোধনী সংগীত “ওঠো গো ভারতলক্ষ্মী” পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। প্রথম বক্তা হিসেবে দেবাশীষ ভট্টাচার্য ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি ১৯৯৯ সালে ইউনেসকো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সুকুমার ভট্টাচার্য মাতৃভাষাকে মানুষের আত্মপরিচয়ের সঙ্গে তুলনা করে বলেন, “শিশু যেমন মায়ের দুধ পান করে বড় হয়, তেমনি মাতৃভাষার মাধ্যমেই মানুষের চিন্তা ও পরিচয় গড়ে ওঠে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিন্দি বিভাগের অধ্যাপক কৃষ্ণ মোহন শাহ, লিঙ্গুইস্টিক বিভাগের অধ্যাপক মিস মেরি, সংস্কৃত বিভাগের অধ্যক্ষ শান্তি পকরেল, বাংলা বিভাগের অধ্যাপক শান্তনু সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে রিত্তিকা সাধু ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্বে সাঁওতালি ভাষায় গান পরিবেশন করেন হেমলতা কেরকাটা। কবিতা আবৃত্তি করেন ইস্পিতা দেব, সুস্মিতা অধিকারী ও অস্মিনি বর্মন। গজল পরিবেশন করেন রোকেয়া খানম বরভুইয়া। নৃত্য পরিবেশন করেন ঐশী শিল, শুভজিৎ দাশ ও অঙ্কিতা দেব।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প